
Nepal Flood Viral Video: বাঁচার জন্য ছুটছে মানুষ! হড়পা বানের দানবীয় ঢেউ, বুক কাঁপানো ভাইরাল দৃশ্য!
Nepal Flood Viral Video: ভোটেনকোশী নদীর ভয়াল স্রোতে তছনছ সীমান্ত এলাকা। চোখের পলকে ধেয়ে এল দানবীয় কাদা-মাটির ঢেউ, বাঁচার জন্য ছুটছে মানুষ। নেপালের ভাইরাল ভিডিওতে আঁতকে উঠল নেটদুনিয়া।
Nepal Flood Viral Video: নেপালে ভয়াল হড়পা বানের তাণ্ডব: ভেসে গেল বহু বাড়ি, নিখোঁজ শতাধিক ভারতীয় পর্যটক
নেপাল-তিব্বত সীমান্তবর্তী রাসুয়া এলাকায় হঠাৎ নেমে আসা ভয়াবহ হড়পা বানে ব্যাপক বিপর্যয় তৈরি হয়েছে। বুধবার সকালে ভোটেকোশী নদীতে আচমকা কাদা ও মাটির দানবীয় স্রোত আছড়ে পড়ে। চোখের পলকে একের পর এক বাড়িঘর ও স্থাপনা পানির তোড়ে ভেসে যায়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, অট্টালিকার মতো উঁচু ঢেউয়ের মুখে প্রাণ বাঁচাতে মানুষ দিগ্বিদিক ছুটছে। স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সূত্রে জানা গেছে, এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সাড়ে তিনশোর বেশি পর্যটক নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক। তিব্বতের গিয়িরং বন্দর সংলগ্ন এলাকায় ভূমিধসের ফলেই নদীর পানি হঠাৎ ফুলেফেঁপে এই ভয়াল পরিস্থিতির সৃষ্টি করেছে বলে জানা গেছে। ঘটনাস্থলে জোরকদমে উদ্ধারকাজ চলছে।