Nepal Floods: নেপালে আসছে আরও বড় মহাপ্রলয়? চিনের সতর্কবার্তায় কাঁপছে সীমান্ত!

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর এবার নতুন করে জলউচ্ছ্বাসের আশঙ্কা! চিনের তরফে জারি করা হয়েছে মারাত্মক সতর্কবার্তা।

Share this Video

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর এবার নতুন করে জলউচ্ছ্বাসের আশঙ্কা! চিনের তরফে জারি করা হয়েছে মারাত্মক সতর্কবার্তা। চিনের ‘Ministry of Water Resources-এর রিপোর্ট অনুযায়ী, উজানে Lhende River আটকে গিয়ে নেপাল সীমান্তের কাছে তৈরি হয়েছে বিশালাকার কৃত্রিম হ্রদ বা Barrier Lake রিপোর্টে দাবি করা হয়েছে, এই জলাধারে ইতিমধ্যেই প্রায় ২০ লাখ ঘনমিটার জল জমে গিয়েছে এবং জল উপচে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি, আগামী ৩ দিনের মধ্যে আরও প্রায় ৩০ লাখ ঘনমিটার জল যুক্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। পরিস্থিতি আরও ভয়াবহ হলে বাঁধ ভেঙে নেপালে ফের বড়সড় বন্যা ও জলউচ্ছ্বাসের মতো বিপর্যয় ঘটতে পারে।

Related Video