Turkey Earthquake: তুরস্কে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনি! ৫.৪ মাত্রার কম্পন

Turkey Earthquake: তুরস্কে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনি! ৫.৪ মাত্রার কম্পন

Published : Sep 24, 2026, 06:45 PM IST

তুরস্কে ফের ভূমিকম্প! বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর দক্ষিণ-পূর্ব তুরস্কের শানলিউরফা অঞ্চলে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় একাধিক এলাকায়।

তুরস্কে ফের ভূমিকম্প! বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর দক্ষিণ-পূর্ব তুরস্কের শানলিউরফা অঞ্চলে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় একাধিক এলাকায়। তুরস্কের বিপর্যয় মোকাবিলা সংস্থা AFAD ভূমিকম্পের মাত্রা ও অবস্থান নিশ্চিত করেছে। শানলিউরফার গভর্নর জানিয়েছেন, এলাকায় তীব্র কম্পন অনুভূত হলেও প্রাথমিকভাবে কোনও মৃত্যুর বা আহতের খবর নেই। বড় ধরনের ধ্বংসের খবরও এখনও পাওয়া যায়নি। তবে কিছু ভবনে আংশিক ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২০২৩ সালের ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি এখনও তাজা। সেই বিপর্যয়ে তুরস্ক ও প্রতিবেশী সিরিয়ায় বহু মানুষের মৃত্যু হয়েছিল। ফলে নতুন করে ভূমিকম্পে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে প্রশাসন। আফটারশকের সম্ভাবনার দিকেও নজর রাখা হচ্ছে।

06:25প্রকৃতির রুদ্ররূপ! ভুটানে হড়পা বান, ফিলিপিন্সে জেগে উঠল আগ্নেয়গিরি, পানামায় ভয়াবহ ভূমিকম্প
04:13Bhutan Flood: ভুটানে হিমবাহ হ্রদ ফেটে ভয়াবহ বন্যা! ভাসছে দেশ, আতঙ্কে উত্তরবঙ্গ- অসম
04:57ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর নাটকীয় উদ্ধার, বিপর্যয়ের দায় কার! তোলপাড় স্পেন
05:30দাবানল মিটতেই ভয়াবহ বন্যা ইন্দোনেশিয়ায়, বিপর্যস্ত বহু মানুষ, বাড়ছে নিখোঁজ, ভাসছে বাড়ি
05:56Spain Train Accident News: দাঁড়িয়ে থাকা ট্রেনে সজোরে দ্রুতগতির ট্রেনের ধাক্কা! ৫৫ যাত্রীর জোড়া ট্রেনে ভয়াবহ দুর্ঘটনা
04:13Japan Snowfall: জাপানে শীতের দাপট শুরু! ২২ সেন্টিমিটার বরফে ঢাকল এলাকা, কাঁপছে উত্তর জাপান
10:32Chile Tornado: ২১৮ কিমি বেগের ভয়াবহ টর্নোডো, উড়ল বাড়ির ছাদ, ভেঙে পড়ল স্কুল
05:21এল নিনোর ছায়ায় কুইটোয় সবচেয়ে বড় বন্যা, ভাসছে বাড়ি-গাড়ি, কাঁদছে মানুষ
06:36Santa Marta Floods: কলম্বিয়ায় ভয়াবহ বন্যায় গোটা শহর-গ্রাম জলের তলায়, এল নিনোর প্রভাব শুরু
10:32Albania Student Protest: প্রধানমন্ত্রীর চেয়ার ভেঙে দিলেন বিক্ষোভকারীরা! পাথর, পেট্রল বোমা, জলকামান! সরকারবিরোধী আন্দোলনে তীব্র সংঘর্ষ
Read more