"মরলে নিজের দেশেই মরব!" ফাঁসির সাজা মাথায় নিয়েও দেশে ফিরতে মরিয়া হাসিনা, ফের চিঠি বাংলাদেশে

Published : Nov 20, 2026, 12:25 PM IST

Sheikh Hasina: ডিসেম্বরেই কি দেশে ফিরবেন শেখ হাসিনা? পাসপোর্ট ও এনআইসি চেয়ে দ্বিতীয় বার চিঠি পাঠালেন প্রাক্তন প্রধানমন্ত্রী। ঢাকার অবস্থান কী? ফাঁসির সাজার মুখেও কেন ফিরতে মরিয়া তিনি? জানুন।

PREV
110
ফের চিঠি হাসিনার

দেশে ফেরার জন্য মরিয়া শেখ হাসিনা। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে বৃহস্পতিবার ফের বাংলাদেশ সরকারকে চিঠি লিখেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। বাংলাদেশের নতুন তারেক রহমান সরকার এখনও হাসিনাকে দেশে ফেরার অনুমতি দেয়নি।

210
প্রথম চিঠির জবাব মেলেনি

৯ নভেম্বর নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসে প্রথম চিঠি পাঠানো হয়েছিল। সূত্রের খবর, তার কোনও সরকারি জবাব এখনও দেয়নি ঢাকা। সেই কারণেই দ্বিতীয় চিঠি।

310
'জরুরি ভিত্তিতে' বিবেচনার আর্জি

দ্বিতীয় চিঠিতে হাসিনা বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনার আর্জি জানিয়েছেন। নতুন পাসপোর্ট ও এনআইসি, দুটোই তিনি চেয়েছেন নতুন সরকারের কাছে।

410
আইনজীবীর মাধ্যমে যোগাযোগ

ব্রিটেনের আইনজীবী মারফত ঢাকার সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন হাসিনা। এনডিটিভির খবর অনুযায়ী, লন্ডনের ম্যাট্রিক্স চেম্বারের আইনজীবী স্টিভেন পাওয়েল্‌স তাঁর হয়ে লড়ছেন।

510
প্রতিনিধিত্বের প্রমাণ জুড়ল দ্বিতীয় চিঠি

পাওয়েল্‌স সত্যিই হাসিনার বৈধ প্রতিনিধি কি না, তার প্রমাণ দেখতে চেয়েছিল ঢাকা। সেই কারণে প্রয়োজনীয় নথি দ্বিতীয় চিঠির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।

610
ডিসেম্বরে ফেরার ঘোষণা

২০২৪ সালের অগস্টে গণবিক্ষোভের চাপে দেশ ছেড়েছিলেন হাসিনা। সেই থেকে তিনি ভারতে রয়েছেন। এখন ডিসেম্বরে দেশে ফেরার কথা ঘোষণা করেছেন তিনি। তাই নতুন পাসপোর্ট দরকার, কারণ ইউনূসের অন্তর্বর্তী সরকার আগেই তাঁর পাসপোর্ট বাতিল করেছিল।

710
ঢাকার অবস্থান কড়া

ঢাকার একাধিক প্রতিনিধি সংবাদমাধ্যমে জানিয়েছেন, হাসিনাকে পাসপোর্ট দেওয়ার প্রশ্নই ওঠে না। যদিও চিঠির আনুষ্ঠানিক উত্তর এখনও দেওয়া হয়নি।

810
মাথার উপর ঝুলছে ফাঁসির সাজা

মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। ফিরলে তাঁকে গ্রেফতার করা হতে পারে বলেও আশঙ্কা অনেকের।

910
বিচারকের বার্তা

রায়দানকারী বিচারক মহম্মদ আমিনুল ইসলামের বক্তব্য, ফিরলে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতেই হবে হাসিনাকে। আপিলের নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে, তাই সাজা কার্যকর করা ছাড়া বিকল্প নেই।

1010
'মরলে নিজের দেশেই'

হাসিনার দাবি, যে কোনও মূল্যে তিনি দেশে ফিরতে চান। গ্রেফতারি বা মৃত্যুভয়ে সিদ্ধান্ত বদলাবে না। মরতে হলে নিজের দেশের মাটিতেই মরবেন, এমনটাই বলেছেন তিনি।

Read more Photos on
click me!

Recommended Stories