
Sheikh Hasina Return: বাংলাদেশে ফিরলেই গ্রেফতার শেখ হাসিনা! এক সাক্ষাৎকারে বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানালেন, হাসিনার প্রত্যর্পণ, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা। এবার ভারতের অবস্থান কী হবে?
Sheikh Hasina Return: বাংলাদেশে ফিরলেই গ্রেফতার শেখ হাসিনা! ভারতকে প্রত্যর্পণ চুক্তি নিয়ে বড় বার্তা ঢাকার
বাংলাদেশে ফিরলেই গ্রেফতার করা হবে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তাঁকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করতে ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি কার্যকরের বিষয়ে আশাবাদী ঢাকা। সংবাদসংস্থা Reuters-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
২০২৪ সালের অগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডের সাজাও হয়েছে তাঁর।
শামা ওবায়েদ ইসলামের বক্তব্য, শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ইতিমধ্যেই ভারত সরকারের কাছে একাধিকবার আবেদন জানিয়েছে বাংলাদেশ। দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকায় ভারত সেই চুক্তিকে সম্মান জানিয়ে পদক্ষেপ করবে বলে আশা ঢাকার।
একই সাক্ষাৎকারে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বিদেশ প্রতিমন্ত্রী। তাঁর মতে, দুই দেশের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন, যেখানে বাংলাদেশের মর্যাদা ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ থাকবে।
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকার এই অবস্থানের পর এবার নয়াদিল্লি কী পদক্ষেপ করে, সেদিকেই নজর আন্তর্জাতিক কূটনৈতিক মহলের।