Sheikh Hasina: বাংলাদেশে ফিরলেই শেখ হাসিনাকে খুনের ছক আইএসআই-এর! ভয়াবহ তথ্য ফাঁস

Published : Aug 04, 2026, 02:52 PM IST
Sheikh Hasina

সংক্ষিপ্ত

Sheikh Hasina News: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত দু'বছর ধরে ভারতের আশ্রয়ে আছেন। তবে তিনি এবার দেশে ফেরার পরিকল্পনা করছেন। চলতি বছরের শেষদিকেই ঢাকায় ফিরতে পারেন হাসিনা। কিন্তু গত দু'বছরে বাংলাদেশের পরিস্থিতি বদলে গিয়েছে। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এখন বাংলাদেশে সক্রিয়। ফলে হাসিনার পক্ষে দেশে ফেরা বিপজ্জনক হতে পারে।

DID YOU KNOW ?
বাংলাদেশে ফিরবেন হাসিনা
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের শেষদিকে ঢাকায় ফেরার পরিকল্পনা করছেন।

Bangladesh News: বাংলাদেশে ফিরলেই খুন হয়ে যেতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)! বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক সাহালউদ্দিন শোয়েব চৌধুরী এমনই জানিয়েছেন। তিনি 'এক্স' হ্যান্ডলে পোস্ট করেছেন, ‘পাকিস্তানি আইএসআই (Pakistani ISI) শেখ হাসিনাকে খুনের চক্রান্ত করছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরলেই তাঁকে খুন করার জন্য পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তইবার (Lashkar-e-Taiba) জঙ্গিদের নিয়ে পাঁচ সদস্যের আত্মঘাতী দল গঠন করা হয়েছে। আত্মঘাতী জঙ্গি হামলার মাধ্যমেই শেখ হাসিনাকে খুন করতে চাইছে আইএসআই। এই চক্রান্ত করছে আইএসআই-এর ঢাকা (Dhaka) শাখা।’

হাসিনাকে খুনের জন্য তৈরি হচ্ছে জঙ্গিরা

বাংলাদেশের এই সাংবাদিক আরও জানিয়েছেন, ‘শেখ হাসিনাকে খুনের চক্রান্তের সঙ্গে আরও দুই লস্কর-ই-তইবা জঙ্গি যুক্ত আছে বলে জানা গিয়েছে। এই দুই জঙ্গিকে আত্মঘাতী হামলা চালানোর জন্য মানুষের শরীরে পরার মতো পোশাক তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে। আত্মঘাতী হামলা চালানোর জন্য এই দুই জঙ্গিকে রিমোট-কন্ট্রোল চালিত শক্তিশালী আইইডি তৈরি করারও নির্দেশ দিয়েছে আইএসআই। বহু মানুষ শেখ হাসিনাকে স্বাগত জানাতে যেতে পারেন। সে কথা মাথায় রেখে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণেরও চক্রান্ত করছে আইএসআই। প্রেস স্টিকার সাঁটা গাড়ি ব্যবহার করা হবে। এর ফলে সহজেই ভিড়ের মধ্যে ঢুকতে পারবে জঙ্গিরা।’

 

 

হাসিনাকে খুনের চক্রান্তের কথা জানতে পেরেছে মার্কিন যুক্তরাষ্ট্র

সালাহউদ্দিনের দাবি, ‘শেখ হাসিনার বিরুদ্ধে আইএসআই যখন এরকম ভয়াবহ চক্রান্ত করছে, তখন মার্কিন দূতাবাস সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে (Delhi) মোতায়েন মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোর (Sergio Gore) ঢাকা ও দিল্লির মার্কিন দূতাবাসকে বাংলাদেশ-সহ বিভিন্ন দেশে থাকা আওয়ামি লিগ (Bangladesh Awami League) নেতাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করার নির্দেশ দিয়েছেন।’ এই পরিস্থিতিতে হাসিনার বাংলাদেশে ফেরা বিপজ্জনক হতে পারে। বুধবার এক অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে তিনি ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা।
২০২৪ সালের ৫ অগাস্ট গণ-আন্দোলনের জেরে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Read more Articles on
click me!

Recommended Stories

ISI Killings: প্রমাণ লোপাট করতে জঙ্গিদের খতম করছে ISI? বিস্ফোরক দাবি ধৃত লস্কর জঙ্গির
Iran Kuwait Clash News: উত্তপ্ত মধ্যপ্রাচ্যে ফের কুয়েতগামী জাহাজে হামলা ইরানের, হরমুজ সংকটে বাড়তে পারে তেলের দাম!