Mojtaba Khamenei: আমেরিকা ইরানের মোজতাবা খামেনেই সহ একাধিক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ১০ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। 'রিওয়ার্ডস ফর জাস্টিস' প্রোগ্রামের আওতায় এই ঘোষণা করা হয়।
আয়াতুল্লাহ আলি খামেনেইর পরে এবার আমেরিকার ঘুম ওড়াচ্ছে তাঁর ছেলে মোজতাবা খামেনেই। আয়াতুল্লাহকে হত্যার পরেই আমেরিকা ধরে নিয়েছিল যুদ্ধে ইতি টানতে বাধ্য হবে ইরান। তা তো হয়নি। উল্টে আক্রমণে ভিন্নভিন্ন রণকৌশল নিয়েছে ইরান। পাল্টা আমেরিকা এবার অন্যপথে হেঁটে মোজতাবার মাথার দাম ধার্য করেছে। শুধু তাই নয় ইরানের প্রথম সারির একাধিক নেতার মাথার দাম ধার্য করেছে। তাদের সন্ধান দিতে পারলেই কোটিপতি হওয়ার সুযোগ রয়েছে।
210
খামেনেইর মাথার দাম ১ কোটি মার্কিন ডরাল
আমেরিকা ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতাবা খামেনেই এবং আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার ব্যাপারে তথ্যের জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৩ কোটি টাকার সমান।
310
ইরানে হামলার মধ্যেই পুরস্কার ঘোষণা
গত ২৮শে ফেব্রুয়ারি ইরানের সামরিক ঘাঁটিতে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। এর জবাবে ইরানও পাল্টা মিসাইল ও ড্রোন হামলা চালায়। এই উত্তেজনার মধ্যেই শুক্রবার আমেরিকা এই পুরস্কার ঘোষণা করল।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের 'রিওয়ার্ডস ফর জাস্টিস' উদ্যোগের মাধ্যমে এই পুরস্কার দেওয়া হবে। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল, আমেরিকার বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা বা তাদের বিচারের আওতায় আনতে সাহায্য করা। এর জন্য তথ্যদাতাকে আর্থিক পুরস্কার দেওয়া হয়। খামেনেই ছাড়াও এই তালিকায় ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং গোয়েন্দা ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রীও রয়েছেন।
510
ইরানিদের কাছ থেকে চাওয়া হয়েছে তথ্য
রিওয়ার্ডস ফর জাস্টিস তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছে, "এই ইরানি সন্ত্রাসবাদী নেতাদের সম্পর্কে আপনার কাছে কোনও তথ্য আছে? আমাদের জানান। এর বিনিময়ে আপনি পুরস্কার এবং অন্য দেশে পুনর্বাসনের সুযোগ পেতে পারেন।"
610
ট্রাম্পের দাবি
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, মধ্যপ্রাচ্যের এই সংকটের মুখে ইরান সরকার 'আত্মসমর্পণ করার পথে' রয়েছে।
অ্যাক্সিওস-এর রিপোর্ট অনুযায়ী, জি-৭ দেশগুলোর কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, বুধবার বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে ট্রাম্প এই মন্তব্য করেন। 'অপারেশন এপিক ফিউরি'-র ফলাফল নিয়ে আলোচনার সময় ট্রাম্প মিত্র দেশগুলোকে বলেন, তিনি "এমন একটি ক্যান্সার দূর করেছেন যা আমাদের সবার জন্য হুমকি ছিল।"
অঞ্চলে ড্রোন ও মিসাইল হামলা বিনিময়ের দ্বিতীয় সপ্তাহে তেহরানের নেতৃত্বকে 'উন্মাদ বদমাশ' (deranged scumbags) বলে তীব্র আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
710
১০ জনের তথ্য চাওয়া হয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্র আইআরজিসির একাধিক কর্তাব্যক্তি সম্পর্কেও তথ্য চেয়েছে। আইআরজিসির কর্তাদের সম্পর্কে তথ্য দিলেও পাওয়া যাবে টাকা। ১০ জনের তথ্য চাওয়া হয়েছে। কিন্তু ৬ জনের ছবি প্রকাশ করা হয়েছে। বাকিদের ছবি না থাকায় শুধুমাত্র নাম দেওয়া হয়েছে।
810
তালিকায় কারা ?
মোজ়তবা, আলি আসগর, আলি লারিজানি ছাড়াও এই তালিকায় রয়েছেন, ব্রিগেডিয়ার জেনারেল ইস্কান্দার মোমেনি, গোয়েন্দা দফতরের মন্ত্রী এসমাইল খাতিব, মেজর জেনারেল ইয়াহা রহিম সাফাভি, আইআরজিসি কমান্ডার, সর্বোচ্চ নেতার উপদেষ্টা, প্রতিরক্ষা পরিষদের সচিব এবং সেনা দফতরের প্রধান-সহ আরও কয়েক জন।
910
মোজতাবার মৃত্যু নিয়ে জল্পনা
ইরান যুদ্ধের মধ্যেই গতকাল হঠাৎ করে মোজতাবার মৃত্যু আর আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। যদিও ইরান তা সরাসরি নাকচ করে দেয়। তাঁর নিয়োগের পরে ৯ মার্চও এজাতীয় গুজব ছড়িয়ে পড়ে। কিন্তু ইরান তা উড়িয়ে দেয়।
1010
মোজতাবা কোথায়?
তবে ইরানের ক্ষমতা নেওয়ার পরে মোজতাবা কোথায়- তা এখনও স্পষ্ট করেনি ইরান। যদিও তিনি ইরানের জনতার উদ্দেশ্যে একটি ভাষণ দেন। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেছিলেন ইরান তাঁর বাবা আয়াতুল্লাহ আলি কামেনেইর হত্যার বদলা নেবেই। পাশাপাশি যুদ্ধে আপাতত ইতি টানবেন না বলেও জানিয়েছেন। তিনি বলেছেন, হরমুজও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খোলা হবে না।