এবার ঝেঁপে নামবে বর্ষার বৃষ্টি! টানা তিনদিনের সুখবর দিচ্ছে হাওয়া অফিস

swaralipi dasgupta |  
Published : Aug 10, 2019, 05:40 PM IST
এবার ঝেঁপে নামবে বর্ষার বৃষ্টি! টানা তিনদিনের সুখবর দিচ্ছে হাওয়া অফিস

সংক্ষিপ্ত

ভরপুর বর্ষার বৃষ্টি পেতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি  জুলাই মাস পর্যন্ত ঠিক ঠাক বৃষ্টি থেকে বঞ্চিত থেকেছে দক্ষিণবঙ্গের মানুষ অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বানভাসি অবস্থা হয়েছে তবে এবার ভালো বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গের মানুষ

শ্রাবণ মাস শেষ হওয়ার পথে। কিন্তু এখনই ভরপুর বর্ষার বৃষ্টি পেতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। জুলাই মাস পর্যন্ত ঠিক ঠাক বৃষ্টি থেকে বঞ্চিত থেকেছে দক্ষিণবঙ্গের মানুষ। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বানভাসি অবস্থা হয়েছে। তবে এবার ভালো বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গের মানুষ। 

আরও পড়ুনঃ প্রবল বৃষ্টিতে বানভাসি কেরল, চার জেলায় জারি লাল সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, গত নিম্নচাপে মৌসুমী বায়ু সক্রিয় হলেও তেমন ভাবে বৃষ্টি পায়নি বাংলার মানুষ। কিন্তু এবার মৌসুমী অক্ষরেখা সরাসরি দক্ষিণবঙ্গের উপরে দিয়ে বিস্তৃত রয়েছে। এর সঙ্গে একটি ঘূরণাবর্তও রয়েছে। এই ঘূরণাবর্তটি ক্রমশ নিম্মচাপে পরিণত হতে পারে। এর জেরে  আগামী তিন দিন একটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। 

বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় একটানা মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার থেকেই আকাশ মেঘলা থাকবে বলে জানা গিয়েছে। ফলে বৃষ্টি আগামী সপ্তাহে ভালো বৃষ্টি হবে। 

PREV
click me!

Recommended Stories

Kolkata Durga Puja 2026: মণ্ডপে এবার মহাভারত থেকে AI, ছবিতে দেখুন সল্টলেক-নিউটাউনের ২ পুজো মণ্ডপ
Durga Puja Rain: মহাসপ্তমী মাটি করবে ঝোড়ো হাওয়া-বৃষ্টি? কলকাতা ও জেলার জন্য খারাপ খবর