কলকাতা-সারা দেশে আজ পেট্রোল-ডিজেলের দাম কী, বেরোনোর আগে জানুন জ্বালানীর দর

Published : May 02, 2022, 07:54 AM ISTUpdated : May 02, 2022, 07:57 AM IST
কলকাতা-সারা দেশে আজ পেট্রোল-ডিজেলের দাম কী,  বেরোনোর আগে জানুন জ্বালানীর দর

সংক্ষিপ্ত

সোমবার সকালে নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা এদিন কলকাতা-দিল্লি সহ দেশের বাকি শহরগুলিতে পেট্রোল-ডিজেলের দাম কত, জেনে নিন। 

সোমবার সকালে নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা। রাজ্যে ইতিমধ্যেই সতেরো দিনে ১৪ বার দাম বাড়ে পেট্রোল-ডিজেলের। যার ঝক্কি পোয়াতে হয়েছে ব্যবসায়ী তথা সাধারণ মানুষের। একেতো জ্বালানীর দামে ভোটের আগেও নেহাত কম ছিল না। তবে ফলাফলের পর তা প্রায় রুদ্ধশ্বাস গতিতে বেড়েছে। যেহেতু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেট্রোল-ডিজেল সব কিছু জড়িয়ে, তাই তার প্রভাব পড়েছে বাজার মূল্যের উপরেও। স্বাভাবিকভাবেই বেসরকারি পরিবহণ ব্যবস্থা জ্বালানীর দাম বৃদ্ধিতে জর্জরিত। এমত অবস্থায় দেশের অবিজেপি রাজ্যগুলিকে তোপ দেগেছেন মোদী। এদিকে কলকাতায়  প্রতি লিটার পেট্রোলের দাম ১১৬ টাকা ছুঁইছুঁই। এদিন কলকাতা-দিল্লি সহ দেশের বাকি শহরগুলিতে পেট্রোল-ডিজেলের দাম কত, জেনে নিন। 

এদিন কলকাতায় পেট্রোলের  প্রতি  লিটারের দাম  ১১৫ টাকা ১২ পয়সা। পাশাপাশি   প্রতি লিটার ডিজেলের দাম  দাঁড়িয়েছে ৯৯ টাকা ৮৩ পয়সা। রাজধানী দিল্লিতে বেড়ে প্রতি লিটার পেট্রোলের দাম   ১০৫ টাকা ৪১ পয়সা। এবং ডিজেলের দাম  ৯৬ টাকা ৬৭ পয়সা হয়েছে।মুম্বই লিটার প্রতি পেট্রোল ১২০ টাকা ৫১ পয়সা  দাঁড়িয়েছে।  এবং লিটার প্রতি ডিজেলের দাম ১০৪ টাকা ৭৭ পয়সা দাঁড়িয়েছে। চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোলে দাম ১১০ টাকা ৮৫ পয়সা  দাঁড়িয়েছে।  এবং লিটার প্রতি ডিজেলের দাম   ১০০ টাকা ৯৪ পয়সা দাঁড়িয়েছে। ব্যাঙ্গালোরে লিটার প্রতি পেট্রোলে দাম ১১১ টাকা ৯পয়সা  দাঁড়িয়েছে।  এবং লিটার প্রতি ডিজেলের দাম  ৯৪ টাকা ৭৯ পয়সা দাঁড়িয়েছে।

 আরও পড়ুন, আজ থেকেই কি ফের তেড়েফুঁড়ে ঝড়-বৃষ্টি শুরু, অপেক্ষায় কলকাতা-দক্ষিণবঙ্গ

 এদিকে অবিজেপি রাজ্যগুলিতে পেট্রোল-ডিজেলের দাম কোনও তেমন বদল হয়নি। সেই তালিকায় বিশেষ করে পশ্চিমবঙ্গ। তবে জ্বালানীর দাম না কমার জন্য সেই রাজ্যের সরকারকেই দায়ী করলেন মোদী।প্রধানমন্ত্রী মোদী বলেন, 'পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ার বোঝা কমাতে, কেন্দ্রীয় সরকার গতবছর নভেম্বরে আবগারি শুল্ক কমিয়েছিল। রাজ্যগুলিকেও তাদের কর কমানোর আহ্বান জানানো হয়েছিল। কিছু রাজ্য তাঁদের কর কমিয়েছে। কিন্তু কিছু রাজ্য তাদের জনগণকে সেই সুবিধা দেয়নি। মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরালা, ঝাড়খণ্ড, তামিলনাড়ু কোনও না কোনও কারণে কেন্দ্রীয় সরকারের কথা মানেনি। এবং সেই সকল রাজ্যের নাগরিকদের জন্য তেলের দামের বোঝা বাড়িয়েই চলেছে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, 'আমি প্রার্থনা করি যে, নভেম্বরে যা করা হয়েছিল, এখন ভ্যাট হ্রাস করে, আপনারা নাগরিকদের সেই সব সুবিধা দিন।'

 আরও পড়ুন, গত ১ বছরে তৃণমূলে 'গঙ্গার জল, ড্রেনের জল মিলেমিশে একাকার', বিস্ফোরক দেবাংশু, পোস্ট ডিলিটেও বিতর্ক

একুশ সালে দেশের সাধারণ মানুষকে দীপাবলির উপহার দেন নরেন্দ্র মোদী। লিটার প্রতি পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমায় কেন্দ্র। কিন্তু সেই সুবিধা পায়নি বাংলার বাসিন্দারা।  কলকাতা সহ দেশের অধিকাংশ শহরেই পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে। ১০০ পথে ডিজেলও অনেক জায়গায়। গত সতেরো দিনে ইতিমধ্যেই ১৪ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের।  নতুন করে লাফিয়ে বাড়ার পর ফের পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। ৭ এপ্রিল থেকে ২২ এপ্রিল টানা পেট্রোল-ডিজেলের দাম স্থির রয়েছে। যদিও মোদীর তোপের পর চুপ করে নেই তৃণমূলের শীর্ষ নের্তৃত্ব।

 আরও পড়ুন, শুভেন্দু বসায় ভেঙে পড়েছিল খাট, ময়নাগুড়ির নির্যাতিতার পরিবারকে নতুন করে কিনে দিল তৃণমূল

 তৃণমূলের মুখপাত্র  কুণাল ঘোষ ইতিমধ্যেই বলেছেন,'কর্পোরেট সংস্থাগুলিতে জ্বালানি তেল নিয়ে মুনাফা লাভের রাস্তা তৈরি করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আর এর জন্য সমস্যায় পড়তে হয়েছে দেশের সাধারণ মানুষকে।' পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে কুণাল বলেন, কেন্দ্র যদি রাজ্যের বকেয়া ৯৮ হাজার কোটি টাকা দিয়ে দেয় তাহলে রাজ্য সরকার আগামী ৩ বছর পেট্রোল আর ডিজেলের ওপর থেকে কোনও কর আদায় করবে না। তিনি আরও বলেন,' বিজেপি শাসিত রাজ্যগুলিকে প্রাপ্য টাকা মিটিয়ে দিচ্ছে কেন্দ্র। কিন্তু অ-বিজেপি রাজ্যগুলির ক্ষেত্রে টাকা আটকে রাখা হয়েছে' বলেও তিনি দাবি করেছেন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Animal Slaughter Case:গরুর বয়স কত?’ পশু জবাই মামলায় কলকাতা হাইকোর্টে উঠল নজিরবিহীন একাধিক প্রশ্ন
Abhishek Banerjee House Controversy: অভিষেকের 'বেআইনি' বাড়ি কাণ্ডে তোলপাড়! এবার কী ফাঁস করলেন দেবলীনা বিশ্বাস?