শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা পেরোল ৩৫, অক্ষরে অক্ষরে মিলল হাওয়া অফিসের পূর্বাভাস

Published : Feb 27, 2021, 08:23 AM IST
শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা পেরোল ৩৫, অক্ষরে অক্ষরে মিলল হাওয়া অফিসের পূর্বাভাস

সংক্ষিপ্ত

কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার পূর্বাভাস বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হয়ে যাবে কলকাতায়   সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি উপরে  হালকা তুষারপাতের সম্ভাবনা সিকিমের পার্বত্য এলাকায়   

শনিবার কুয়াশার মধ্যেই ভোর হল শহর এবং শহরতলিতে। তবে বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হয়ে যাবে কলকাতা সহ জেলায়। হাওয়া অফিসের কথা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে।  সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে আগেই বলেছিল হাওয়া অফিস, এদিকে শনিবার সত্যিসত্যিই শহরের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি ছাড়িয়ে ৩৫.১ ডিগ্রি সেলসিয়াসে। পারদ চড়লেও বৃষ্টি হবে কোথায় কোথায়, এবার জেনে নেওয়া যাক।

 


 

 

বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পংয়ে। বৃষ্টি ও হালকা তুষারপাতের সম্ভাবনা সিকিমের পার্বত্য এলাকায়। বৃষ্টি হতে পারে জলপাইগুড়ির কিছু অংশে। দক্ষিনে বাড়বে তাপমাত্রা।  শনিবার সকালের দিকে কুয়াশা। কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলি ও পূর্ব মেদিনীপুরে সকালের দিকে কুয়াশার থাকবে। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বেশ কয়েকটা জেলাতে সকালে  কুয়াশা থাকবে। কারণ জলীয় বাষ্প বাড়ছে দক্ষিণবঙ্গে ও হওয়ার গতি বেগ কম তাই কুয়াশা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরে পরিষ্কার আকাশ হবে। 

 

 


আবহাওয়া দফতরে খবর অনুযায়ী, শনিবার পরিষ্কার আকাশ কলকাতায়। শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৫.১ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রী ।  স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ২৭ শতাংশ। শুক্রবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রী ।  স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ২৯ শতাংশ। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.১ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ২১.০ ডিগ্রী ।  স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রী।

PREV
click me!

Recommended Stories

Howrah-Sealdah Train Cancel: হাওড়া ও শিয়ালদা থেকে বাতিল একাধিক লোকাল ট্রেন, অন্য রুটে মেল এক্সপ্রেস
Mamata On Exit Polls: এক্সিট পোলের গেরুয়া ঝড়কে উড়িয়ে দিলেন মমতা, জানিয়ে দিলেন তৃণমূল কত আসন পাবে