সূর্য ডুবতেই হিমেল হাওয়া শহরে, চাদর আর নাক দুই টানতে হবে কী, কি বলছে হাওয়া অফিস

Published : Nov 07, 2020, 05:52 PM IST
সূর্য ডুবতেই হিমেল হাওয়া শহরে,  চাদর আর নাক দুই টানতে হবে কী, কি বলছে হাওয়া অফিস

সংক্ষিপ্ত

বাংলায় ৩ ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে  আরও হিমেল অনুভব শহর কলকাতায়  সোম-মঙ্গলবার নাগাদ ভারী বৃষ্টির পূর্বাভাস   অতি ভারী বৃষ্টির পূর্বাভাস  অন্ধ্রপ্রদেশে 

সূর্য ডুবতেই আরও হিমেল অনুভব শহর কলকাতায়। বিকেল ৫ টা ৩১ হতে না হতেই শহরের তাপমাত্রা ২৭ ডিগ্রি। রাত বাড়লে যে পাতলা চাদর আর নাক দুই টানতে হবে, তার পূর্বাভাস আগেই মিলেছে। তবে কলকাতার থেকে অনেকটাই এগিয়ে উত্তর-পূর্ব ভারত। শৈত প্রবাহের রীতিমত সতর্কতা রয়েছে সেখানে। তবে শীত যতই বাড়বে নিয়নের আলোয় আর শীতকালের কুয়াশায় নস্টালজিয়ায় ভাসবে শহরবাসী। 

কলকাতায় রাতে হিমেল হাওয়া, আগামী ৩-৪ দিন বৃষ্টি


শনিবার কলকাতায় রাতে হিমেল হাওয়া বইবে। শুধু কলকাতায় নয় জেলায় জেলায় তাপমাত্রাও নেমে শীতের আমেজ।পশ্চিম বর্ধমানের মত জেলায় ১৪ ডিগ্রিতে  পারদ। কলকাতায় সকাল ও রাতে শীত ভাব থাকলেও বেলা বাড়লে শীতের আমেজ উধাও। আগামী চার দিনে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তর প্রদেশ, বিহার ,উড়িষ্যা ও বাংলায় তিন ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে বলে অনুমান মৌসম ভবন এর। উড়িষ্যাতে ঘন কুয়াশা ও হালকা বৃষ্টির পূর্বাভাস।আগামী তিন-চার দিন দক্ষিণ-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি হবে তামিলনাড়ু, পন্ডিচেরি, কেরালা, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস তামিলনাড়ুতে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সোম-মঙ্গলবার নাগাদ ভারী বৃষ্টির পূর্বাভাস। 

 

 

শৈত্যপ্রবাহ বইতে পারে রাজধানীতে

 আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার কলকাতার তাপমাত্রা আরও কমে ১৯.১ ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে পারদ। শনিবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ১ ডিগ্রি উপরে।   শহর ও শহরতলিতে, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ- সর্বাধিক  ৯৫ শতাংশ এবং ন্যুনতম ৩২ শতাংশ।  শুক্রবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ১ ডিগ্রি উপরে।  সর্বনিম্ন তাপমাত্রা  ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস।  স্বাভাবিকের ২ ডিগ্রি নীচে। শহর ও শহরতলিতে, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ- সর্বাধিক  ৯৩ শতাংশ এবং ন্যুনতম ৩০ শতাংশ।  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩১.১ ডিগ্রি সেলসিয়াস।  সর্বনিম্ন তাপমাত্রা  ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস।  শহর ও শহরতলিতে, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ- সর্বাধিক  ৮৪ শতাংশ এবং ন্যুনতম ৩৪ শতাংশ।মৌসম ভবন এর পূর্বাভাস শৈত্যপ্রবাহ বইতে পারে রাজধানী দিল্লি, হরিয়ানা পাঞ্জাব এবং উত্তর রাজস্থানে। 


 

PREV
click me!

Recommended Stories

মোদীর সফরকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা শহরজুড়ে, শনিবার বিকেল থেকে বন্ধ একাধিক রাস্তা
TMC vs TMC: সই- জালকাণ্ডে বিস্ফোরক শোভনদেব চট্টোপাধ্যায়, CID-র আধঘণ্টা জেরার পরে কী বললেন তিনি