সপ্তম বেতন কমিশন: বড়সড় খুশির খবর, হাসি ফুটবে এই সরকারি কর্মচারীদের মুখে

Published : Sep 09, 2019, 01:26 PM IST
সপ্তম বেতন কমিশন: বড়সড় খুশির খবর, হাসি ফুটবে এই সরকারি কর্মচারীদের মুখে

সংক্ষিপ্ত

উৎসব শুরুর আগেই খুশির খবর। হিমাচল প্রদেশে ১৮,০০০ সরকারি কর্মচারীর ডিএ বাড়ছে। চার শতাংশ হারে এই ডিএ বাড়ছে বলে জানা গিয়েছে। চলতি বছরে অক্টোবর থেকেই ডিএ বাড়ছে। 

একটু একটু করে কমছে ফারাক। ক্রমশই কাছে এগিয়ে আসছে দুর্গোৎসব। গণেশপুজোর মধ্য দিয়েই শুরু হয়ে গিয়েছে মা-কে আবাহনের পালা। আর এই উৎসবের মরসুম শুরুর আগেই হিমাচল প্রদেশের সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। বাড়তে চলেছে ডিএ।

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা যাচ্ছে, হিমাচল প্রদেশের প্রায় ১৮,০০০ সরকারি কর্মচারীর ডিএ বাড়তে চলেছে। এবং চলতি বছরের অক্টোবর মাস থেকেই তাঁরা এই বর্ধিত বেতন হাতে পেতে পারেন। হরিয়ানার স্টেট ইলেকট্রিসিটি বোর্ড ১৮,০০০ কর্মীর ড৪ শতাংশ ডিএ বাড়িয়েছে। কর্মীরা জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডিএ-এর এরিয়ারও পাবেন বলে জানা যাচ্ছে। 

অফিসের চেয়ারে টানা বসে কাজ! সুস্থ থাকতে মাথায় রাখুন কয়েকটি টিপস

প্রসঙ্গত, হিমাচল প্রদেশে প্রায় ২.৫ লক্ষ সরকারি কর্মচারী রয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, অন্যান্য বেশ কয়েকটি রাজ্যেও ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। জানা যাচ্ছে, অগস্ট মাসের এরিয়ার সেপ্টেম্বরের বেতনের সঙ্গে যুক্ত হতে পারে। তবে পেনশনভোগীদের এই বিষয়ে একটু অপেক্ষা করতে হবে। উল্লেখ্য, পঞ্জাব পে কমিশনকেঅনুসরণ করছে হিমাচল প্রদেশ।  

তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা চলতি বছরের জুলাই থেকে বর্ধিত ডিএ-এর জন্য অপেক্ষা করছে। আশা করা হচ্ছে, খুব শীঘ্রই কেন্দ্রও খুশির খবর শোনাতে পারে কর্মচারীদের। 

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

তৈলাক্ত ত্বকের কারণে নাজেহাল? জেনে নিন এই মরশুমে ত্বকের যত্ন নেবেন কী করে
ডালের বড়ি বাঙালির ঘরে ঘরে খুবই সহজলভ্য, কিন্তু এই বড়ি খাওয়ার উপকারিতা জানেন কী?