
Durga Puja 2025 Diet: চারিদিকে পুজো পুজো গন্ধ। মা আসছেন। পুজোর আর মাত্র কিছুদিন বাকি। পুজো শপিং প্রায় শেষ। তার সঙ্গে ডায়েট প্ল্যানও নিশ্চয়ই জোরকদমে চলছে। অনেকে আবার মনে করেন, কম খেলে পরে দ্রুত রোগা হওয়া যায় । তাই খাদ্য তালিকায় নামমাত্র খাওয়া অনেকেই শুরু করে দিয়েছেন। কিন্তু এ বিষয়ে পুষ্টিবিদরা বলছেন, ওজন কমানোর জন্য উপোস করার কোনও প্রয়োজন নেই। তাতে ওজন কমে না। বরং খাওয়া কমালে শরীরে পুষ্টি কমে যায় এবং নানা সমস্যা দেখা দিতে পারে। বরং পরিমাণ মতো ঠিকঠাক খাবারদাবার খাওয়া-দাওয়া করলে ওজন কমানো যায়। পাশাপাশি ওজনকে নিজের নিয়ন্ত্রণও রাখা যায়।
ওজন কমানোর বিষয়ে অনেকেরই নানা ধরনের ভুল ধারণা রয়েছে। তাই সঠিক ডায়েট চার্ট মেনে এবং সঠিক বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী চলা জরুরি। আপনি যদি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী চলতে পারেন তাহলে আপনার শরীরে মেদ সংক্রান্ত কোনও সমস্যা থাকবে না। বর্তমান সময়ে অধিকাংশ মানুষই নিজের ওজন নিয়ে খুবই সচেতন। ওজন সঠিক মাত্রায় কন্ট্রোলে থাকলে সব ধরনের পোশাক পরা যায়। ওজন বেশি থাকলে শরীরে নানা ধরনের রোগ দেখা যায় । তাই চিকিৎসকরা বারাবর ওজনকে নিয়ন্ত্রণে রাখার জন্য পরামর্শ দেন। ওজন কমানোর জন্য অনেকে আবার না খেয়ে থাকেন। তবে না খেয়ে থাকলে যে ওজন আপনার হাতের মুঠোয় থাকবে তা কিন্তু নয়। বরং পরিমাণ ও পরিমাপ বুঝে ডায়েট করলে তবেই আপনার ওজন হাতের মুঠোয় থাকতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Food News (খাবার-দাবারের খবর): Get the expert tips to cook famous bangla dishes & food receipes in Bangla, articles about Cooking & Food Recipes in Bangla - Asianet News Bangla.