মোমো তো অনেকেই বানাতে পারেন কিন্তু পাহাড়ি কায়দায় মোমোর চাটনি আর স্যুপ বানাতে পারেন কী ?

Published : Nov 13, 2025, 12:59 PM IST
Momo Recipe

সংক্ষিপ্ত

চাইলেই তো দার্জিলিং ম্যালে বসে পাহাড়ি মোমোর স্বাদ পাওয়া যাবে না। তাই সোশ্যাল মিডিয়া ঘেঁটে নিজেই মোমো বানানো শিখে নিয়েছেন। কিন্তু মোমোর সঙ্গে যে স্যুপ আর ঝাল ঝাল চাটনি দেওয়া হয়, সেটি কিছুতেই বানাতে পারছেন না। পাহাড়ি দোকানকেও হার মানিয়ে দিতে পারবেন। 

চাইলেই তো দার্জিলিং ম্যালে বসে পাহাড়ি মোমোর স্বাদ পাওয়া যাবে না। তাই সোশ্যাল মিডিয়া ঘেঁটে নিজেই মোমো বানানো শিখে নিয়েছেন। কিন্তু মোমোর সঙ্গে যে স্যুপ আর কান থেকে ধোঁয়া বার করা ঝাল ঝাল চাটনি দেওয়া হয়, সেটি কিছুতেই বানাতে পারছেন না। চিন্তা নেই, নীচে দেওয়া পদ্ধতি মেনে স্যুপ আর চাটনি বানিয়ে দেখুন। পাহাড়ি দোকানকেও হার মানিয়ে দিতে পারবেন।

** মোমোর চাটনি বানাতে লাগবে :

* শুকনো লঙ্কা ৫-৬টি

* ভিনিগার ২ টেবিল চামচ

* রসুন ২-৩ কোয়া

* নুন- স্বাদমত

* চিনি- আধ চা চামচ

প্রণালী: 

প্রথমে শুকনো লঙ্কাগুলো কেটে নিয়ে তা থেকে দানা বের করে দিন। এরপর গরম জলে ১০-১৫মিনিট ভিজিয়ে রেখে দিন। সময় থাকলে ভিনিগারেও ভিজিয়ে রাখতে পারেন বেশি সময় ধরে। এরপর মিক্সার গ্রাইন্ডারে সবটা নিয়ে পেস্ট করে নিন। পেস্ট করার সময় তাতে যোগ করুন রসুন, নুন ও চিনি। চাইলে রসুন পেস্ট না করে কুচি করেও মিশিয়ে নিতে পারেন পেস্টের সঙ্গে। হয়ে গেলে উপর থেকে সামান্য সাদা তেল ছড়িয়ে নিন। ব্যস আপনার গরম মোমোর সঙ্গে ঝাল ঝাল চাটনি তৈরি।

** মোমোর স্যুপ বানাতে উপকরণ লাগছে:

* মুরগির হাড় মাংস : ২৫০ গ্রাম

* নুন: ১ টেবিল চামচ

* পেঁয়াজ কুচি: ৩ টেবিল চামচ

* গাজর কুচি: আধ কাপ

* তেজপাতা: ২টি

* গোলমরিচ: ১০টি

* জল: ১ লিটার

* পেঁয়াজ পাতা: আধ কাপ

১) প্রথমে একটি পাত্রে উষ্ণ জল, মুরগির হাড়, নুন দিয়ে ভালো করে ধুয়ে নিন।

২) এ বার বড় একটি পাত্রে জল ফুটতে দিন। তার মধ্যে মাংসের হাড়গুলো দিয়ে দিন। গ্যাস একেবারে ঢিমে রেখে, মিনিট দশেক ফুটতে দিন।

৩) ওই জলের মধ্যে তেজপাতা, পেঁয়াজ এবং গাজর কুচি দিয়ে দিন। আঁচ যেন একেবারে কমিয়ে দেবেন।

৪) এই অবস্থায় ঘণ্টা তিনেক রেখে দিন। কিন্তু কড়াইয়ের জল যেন না ফোটে। তা হলে কিন্তু স্যুপের রং ঘোলাটে হয়ে যাবে, স্বচ্ছ হবে না।

৫) চাইলে মাংসের হাড়, পেঁয়াজ, গাজর স্যুপ থেকে ছেঁকে তুলে নিতে পারেন। রেখে দিলেও ক্ষতি নেই।

৬) স্যুপের বাটিতে পরিবেশন করার সময়ে উপর থেকে নুন এবং গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নিতে ভুলবেন না।

PREV

Food News (খাবার-দাবারের খবর): Get the expert tips to cook famous bangla dishes & food receipes in Bangla, articles about Cooking & Food Recipes in Bangla - Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Puti Maachr Recipe: সাধারণ পুঁটি মাছও হবে সুস্বাদু যদি বানিয়ে খান পুঁটি মাছের তেল ঝাল, রইলো তার রেসিপি
এই খাবারগুলি খেলে বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব, দেখে নিন তালিকা