চিনে ছড়ালেও এখনও ভারতে প্রবেশ করেনি নয়া ভাইরাস, জানালেন ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস

Published : Jan 03, 2025, 09:09 PM IST

২০১৯ সালের শেষদিকে চিন থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল করোনাভাইরাস। পাঁচ বছর পর সেই চিনেই ছড়িয়ে পড়েছে নতুন এক ভাইরাস। এই ভাইরাসের উৎসও অজানা। ফলে নতুন ভাইরাস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

PREV
115
চিনে করোনাভাইরাসের মতো লক্ষণযুক্ত নতুন রোগ ছড়িয়ে পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে

চিনের হেনান প্রদেশ থেকে ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাস হিউম্যান মেটানিউমোভাইরাস। করোনাভাইরাসের মতোই এক্ষেত্রেও শ্বাসকষ্ট, গন্ধ না পাওয়ার মতো লক্ষণ দেখা যাচ্ছে।

215
চিনে যে নতুন ভাইরাস ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে ভারতেও উদ্বেগ তৈরি হয়েছে

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চিনে নতুন ভাইরাসের কথা ছড়িয়ে পড়েছে। ফলে ভারতেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে কি না, সে বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

315
হিউম্যান মেটানিউমোভাইরাস নিয়ে ভারতীয়দের আশ্বস্ত করলেন ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস

ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস ড. অতুল গোয়েল জানিয়েছেন, চিনে যে সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে অসমর্থিত সূত্রে খবর পাওয়া গিয়েছে, ভারতে এখনও সেই সংক্রমণ ছড়িয়ে পড়েনি।

415
চিনা ভাইরাস নিয়ে আপাতত ভারতীয়দের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই, মত ড. অতুল গোয়েলের

ড. অতুল গোয়েল জানিয়েছেন, চিনে সত্যিই নতুন ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়লেও, ভারতীয়দের বিশেষ সতর্কতা অবলম্বন করা বা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

515
করোনাভাইরাসের শুরুর দিকের মতোই এবার নতুন ভাইরাসের কথা স্বীকার করেনি চিন সরকার

চিন সরকার এখনও নতুন ভাইরাসের সংক্রমণের কথা স্বীকার করেনি। তবে সংবাদ সংস্থা রয়টার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, চিনে এই সংক্রমণ রোখার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

615
এইচএমপিভি-কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে না, জানিয়েছেন ড. অতুল গোয়েল

ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের প্রধান ড. অতুল গোয়েল জানিয়েছেন, অন্য যে কোনও ভাইরাসের চেয়ে আলাদা নয় এইচএমপিভি। এই ভাইরাসের কারণে শিশু ও বয়স্ক ব্যক্তিদের জ্বর, সর্দি-কাশি হতে পারে।

715
সাধারণভাবে শ্বাসকষ্ট সংক্রান্ত রোগ ঠেকানোর জন্য সতর্কতা অবলম্বন করতে বলেছেন ড. অতুল গোয়েল

ড. অতুল গোয়েল বলেছেন, সাধারণভাবে সর্দি-কাশি, জ্বর এড়ানোর জন্য সতর্ক থাকা জরুরি। জ্বর, সর্দি-কাশির সাধারণ ওষুধই যথেষ্ট।

815
চিনে সত্যিই নতুন কোনও ভাইরাস ছড়িয়ে পড়েছে কি না, সে বিষয়েও সন্দিহান ড. অতুল গোয়েল

ড. অতুল গোয়েল জানিয়েছেন, ‘প্রতিবারই শীতকালে শ্বাসকষ্ট সংক্রান্ত রোগ ছড়িয়ে পড়ে। এবারও আমাদের হাসপাতালগুলি ওষুধ, শয্যা, অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে তৈরি। তবে চিনে ভাইরাস ছড়িয়ে পড়েছে কি না বলা সম্ভব নয়।’

915
হিউম্যান মেটানিউমোভাইরাসের লক্ষণ ঠিক করোনাভাইরাসের মতো হওয়ায় উদ্বেগ বাড়ছে

হিউম্যান মেটানিউমোভাইরাসের ধরন করোনাভাইরাসের মতোই। এইচএমপিভি আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শ্বাসকষ্ট, সর্দি-কাশি, জ্বর, ঘ্রাণশক্তি হারিয়ে যাওয়া, গলা ব্যথার মতো সমস্যা দেখা যাচ্ছে।

1015
করোনাভাইরাস উহান শহর থেকে ছড়িয় পড়লেও, হেনান প্রদেশ থেকে ছড়িয়ে পড়েছে হিউম্যান মেটানিউমোভাইরাস

২০২৪ সালের এপ্রিলে ভাইরোলজি জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, করোনাভাইরাস অতিমারীর পর চিনের হেনান প্রদেশে বেড়ে গিয়েছে হিউম্যান মেটানিউমোভাইরাস।

1115
চিনের বিভিন্ন শহরে হিউম্যান মেটানিউমোভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা নতুন নয়

চিনে এই ভাইরাস খুব পুরনো নয়। ভাইরোলজি জার্নালে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৩ সালের ২৯ এপ্রিল থেকে ৫ জুনের মধ্যে প্রতিদিন নতুন ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সন্ধান পাওয়া গিয়েছিল। আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়। এবারের শীতকালেও চিনে একই রোগ ছড়িয়ে পড়েছে।

1215
হিউম্যান মেটানিউমোভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শরীরে বিশেষ কিছু লক্ষণ দেখা যাচ্ছে

সাধারণভাবে ঠান্ডা লেগে জ্বর, সর্দি-কাশি হলে যে ধরনের সমস্যা দেখা যায়, এইচএমপিভি-র ক্ষেত্রে প্রাথমিকভাবে সেটাই হচ্ছে। শুরুতে সর্দি-কাশি, গলা ব্যথা, নাক থেকে জল পড়া, কোনও গন্ধ না পাওয়ার মতো লক্ষণ দেখা যাচ্ছে।

1315
করোনাভাইরাসের মতোই হিউম্যান মেটানিউমোভাইরাসেও রোগ প্রতিরোধ ক্ষমতা গুরুত্বপূর্ণ

শিশু বা বয়স্ক ব্যক্তিদের শরীরে এই ভাইরাস প্রবেশ করলে তা মারাত্মক হয়ে উঠতে পারে। যাঁদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের ক্ষেত্রে এই ভাইরাস গুরুতর রোগ ডেকে আনতে পারে।

1415
হিউম্যান মেটানিউমোভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা অন্য কোনও জটিল রোগেও আক্রান্ত হতে পারেন

শুরুতে শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিলেও, পরে রোগ বাড়তে পারে। নিউমোনিয়া, অ্যাজমা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়ার মতো গুরুতর রোগ হতে পারে।

1515
চিনে যদি সত্যিই নতুন ভাইরাস ছড়িয়ে পড়ে, তাহলে শুধু ভারতই নয়, সারা বিশ্বের উদ্বেগ

চিন থেকে যেভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল, সেভাবেই এবার নতুন ভাইরাসও অন্য দেশগুলিতে ছড়িয়ে পড়তে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

click me!

Recommended Stories