Health Tips: দই খাওয়ার সময় ভুলেও এই চার কাজ করবেন না, হতে পারে মারাত্মক ক্ষতি

Published : Apr 04, 2023, 07:21 AM IST
curd

সংক্ষিপ্ত

জানেন কি ভুল পদ্ধতিতে দই খেলে শরীরে হতে পারে মারাত্মক ক্ষতি। এই উপকারী খাবারই হতে পারে ক্ষতির কারণ। জেনে নিন কোন কোন উপায় দই খাওয়া ক্ষতি কর।

নানান স্বাস্থ্য জটিলতা দূর করতে, শরীর সুস্থ রাখতে নিয়ম করে দই খান অনেকে। ক্যালসিয়ামে পূর্ণ দই হাড় শক্ত করে। তেমনই এটি ভিটামিন ডি-র চাহিদা পূরণ করে। এতে থাকা উপকারী ব্যাকটেরিয়া হজম ক্ষমতা উন্নত করে। তেমনই এতে থাকা উচ্চ পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমায়। তেমনই দইয়ে আছে পটাশিয়াম, ফসফরাস, ভিটামিন বি৫, জিঙ্ক, আয়োডিন ও রিবোফ্লাভিন আছে। তেমনই ভিটামিন বি ১২ আছে দইয়ে। যা রক্তে লোহিত কণিকা ভালো রাখে। এটি স্নায়ু পদ্ধতি ভালো রাখে। এরই সঙ্গে দইয়ে থাকা প্রোবায়োটিক উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। তেমনই বাড়তি মেদ কমাতেও বেশ উপকারী দই।

দইয়ের গুণের কথা কম-বেশি সকলেরই জানা। তবে, জানেন কি ভুল পদ্ধতিতে দই খেলে শরীরে হতে পারে মারাত্মক ক্ষতি। এই উপকারী খাবারই হতে পারে ক্ষতির কারণ। জেনে নিন কোন কোন উপায় দই খাওয়া ক্ষতি কর।

রাতের বেলায় ভুলেও দই খাবেন না। রাতে দই খেলে শ্বাস কষ্টের সমস্যা দেখা দিতে পারে। তেমনই বাতের ব্যথা বাড়তে পারে। সঙ্গে এর থেকে দেখা দিতে পারে প্রদাহ জনিত সমস্যা। তাই রাতে ভুলেও দই খাবেন না।

শুধু দই খাবেন না কখনও। চিনি, মধু, গুড়ো মশলা, নুন, কালো মরিচ মিশিয়ে দই খান। এতে মিলবে উপকার। তাই ভুলেও কাঁচা বা র দই খাবেন না। বাড়তে পারে স্বাস্থ্য জটিলতা।

সব ঋতুতে দই খাওয়া চলে না। আয়ুর্বেদ অনুসারে বসন্ত, শরৎ ও শীতের সময় দই খাওয়া এড়িয়ে চলুন। এটি শ্লেষ্মার কারণ হতে পারে। তাই ভুলেও এই কয় ঋতুতে দই খাবেন না।

তেমনই দইয়ের সঙ্গে কখনও ভাজা খাবার খানে না। এতে হতে পারে অ্যাসিডিটি। অধিক পরিমাণে দই খাওয়ার স্বাস্থ্য হানীর কারণ হতে পারে। তাই আপনার শরীরের চাহিদা অনুসারে দই খান। সুস্বাস্থ্য বজায় রাখতে কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে ১ বাটি করে দই খেতে পারে। তেমনই, যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা ভুলেও নিয়ম করে দই খাবেন না। এতে জটিলতা বেড়ে যেতে পারে। তাই এবার থেকে মেনে চলুন এই কয়টি টোটকা। সঠিক উপায় দই খেলে তবেই মিলবে উপকার। সঙ্গে দই খাওয়ার সময় এই চার কাজ ভুলেও নয়। এতে হতে পারে মারাত্মক ক্ষতি।

 

 

আরও পড়ুন

রইল চার ধরনের খাবারের হদিশ, ব্রেকফার্স্ট রাখুন এমন খাবার, দ্রুত কমবে বাড়তি মেদ

health tips for summer: এই গরমকালে কুঁজোর জল পান করুন, জানুন মাটির পাত্রে রাখা জলের চারটি উপকার

Summer Skin Care: গরমে এই কয় উপায় ব্যবহার করুন মধু, দূর হবে ত্বকের সমস্যা

PREV

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

click me!

Recommended Stories

অনেক শিশুদের মধ্যেই হৃদরোগের ঝুঁকি বাড়ছে! এর কারণ কী হতে পারে জানেন?
মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ৬টি খাবার