জনপ্রিয়তা বাড়ছে হেলো-র, সোশ্যাল মিডিয়ার নতুন বিপ্লব

Published : Aug 05, 2019, 05:43 PM ISTUpdated : Aug 05, 2019, 06:12 PM IST
জনপ্রিয়তা বাড়ছে হেলো-র, সোশ্যাল মিডিয়ার নতুন বিপ্লব

সংক্ষিপ্ত

এক বছর আগেই ভারতে লঞ্চ হয়েছিল মার্কিন অ্যাপ হেলো এর মধ্যেই ভারতে মাসিক ৫ কোটি অ্যাক্টিভ ইউজার রয়েছে এই অ্যাপটির দেশের সমস্ত আঞ্চলিক ভাষায় এই অ্যাপটি ব্যবহার করার সুবিধা রয়েছে এই অ্যাপ্লিকেশনে দেশের প্রায় ১৪টি ভাষা রয়েছে

এক বছর আগেই ভারতে লঞ্চ হয়েছিল মার্কিনি অ্যাপ হেলো। এর মধ্যেই ভারতে মাসিক ৫ কোটি অ্যাক্টিভ ইউজার রয়েছে এই অ্যাপটির। ভারতীয় সোশ্যাল মিডিয়ায় প্লাটফর্মে এত কম সময়ের মধ্যেই এই বিশাল সংখ্যক অ্যাক্টিভ ইউজারের অধিকারি এই অ্যাপ বর্তমানে সোশ্যাল মিডিয়ার নতুন বিল্পব বলে মনে করছেন অনেকেই। এর কারণ হল দেশের সমস্ত আঞ্চলিক ভাষায় এই অ্যাপটি ব্যবহার করার সুবিধা রয়েছে। আর সেই কারণেই গ্রাহকরাও কোনও রকম সমস্যা ছাড়াই নিজের তথ্য আপলোড সহ ব্যবহার করতে পারছেন অ্যাপ্লিকেশনটি।
এই অ্যাপ্লিকেশনে দেশের প্রায় ১৪টি ভাষা রয়েছে। বাংলা সহ, তামিল, তেলেগু, হিন্দি, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি সহ আরও অন্যান্য ভাষা। আর এই কারণেই ঝড়ের গতিতে গ্রাহক সংখ্যা বেড়ে মাত্র ১ বছরেই এদেশে ৫ কোটি ছাড়িয়েছে। ধর্ম, ভাষা নির্বিশেষে সোশ্যাল মিডিয়াকে এই প্রথমবার ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকদের জন্য সহায়ক ভূমিকা পালন করেছে হেলো। আজকের দিনে সোশ্যাল মিডিয়া আর বন্ধুদের ফলো করে আর তাদের আপলোড করা পোস্ট দেখার মধ্যে সীমাবদ্ধ নয়। হোয়াট্স অ্যাপ স্টেটাস ভিডিও থেকে শুরু করে টাটকা খবর, খেলার খবর, রূপোলী পর্দার গসিপ, নানা ধরনের ভিডিও সহ আরও অনেক কিছুর সুবিধা রয়েছে এই একটি অ্যাপের মাধ্যমেই।
এই অ্যাপ্লিকেশন-এর সাহায্যে আপনি নিজেও ভিডিও করে তা সরাসরি আপলোড করতে পারবেন। কয়েক মুহূর্তে আপনার পছন্দের ভিডিও ডাউনলোডও করতে পারবেন।
গ্রাহক সংখ্যা আরও বাড়ানোর জন্য এই অ্যাপে রয়েছে আরও কয়েকটি আকর্ষণীয় সুযোগ এর মধ্যে রয়েছে হেলো সুপারস্টার এবং চিয়ার ফর ইন্ডিয়া এন্ড ক্রিকেট সহ আরও অনেক কিছু।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

Tulsi Water: রোজ সকালে তুলসী জল খেলে শরীর থাকবে চাঙ্গা, জানুন ৭টি দারুণ উপকার
Unhealthy Biscuits: বাচ্চার মুখে এই ৫টি বিস্কুট তুলে দিচ্ছেন না তো? অজান্তেই বিপদ ডাকছেন