জামা-কাপড়ের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে স্ট্রেচ মার্কস, ঘরোয়া অব্যর্থ টোটকায় মিলবে মুক্তি

Published : Oct 09, 2022, 03:02 PM IST
জামা-কাপড়ের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে স্ট্রেচ মার্কস, ঘরোয়া অব্যর্থ টোটকায় মিলবে মুক্তি

সংক্ষিপ্ত

শরীরে ভিটামিনের ঘাটতি পূরণে সহায়ক ভিটামিন-ই ক্যাপসুল। এর পাশাপাশি এই ক্যাপসুলের রয়েছে অজানা অনেক গুন। স্ট্রেচ মার্কস থাকলে সেই দাগ দূর করতে ভিটামিন-ই ক্যাপসুল খুব উপকারী। লেবুর রসের সঙ্গে ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে নিয়ে স্ট্রেচ মার্কসের মধ্যে লাগিয়ে নিন। ভাল উপকার পাবেন।

শরীরে ভিটামিনের ঘাটতি পূরণে সহায়ক ভিটামিন-ই ক্যাপসুল। এর পাশাপাশি এই ক্যাপসুলের রয়েছে অজানা অনেক গুন। ভিটামিন-ই ক্যাপসুলের সঠিক ব্যবহারে আপনি পেতে পারেন সুন্দর চুল ওত্বক। ভিটামিন ই ক্যাপসুল যে কোনও ওষুধের দোকানেই পাওয়া যায়। একটা মাত্র ক্যাপসুলেই ফিরে পেতে পারেন হারিয়ে যাওয়া সৌন্দর্য। তাহলে আর দেরি কিসের, জেনেও নেওয়া যাক সৌন্দর্যচর্চায় ভিটামিন-ই ক্যাপসুলে অজানা কিছু ব্যবহার।

ভিটামিন-ই ক্যাপসুল চুল বাড়াতে সাহায্য করে। অলিভ অয়েলর সঙ্গে ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে আধ ঘন্টা ভাল করে ম্যাসাজ করুন। চাইলে নারকেল তেলের সঙ্গেও লাগাতে পারেন। মুখে ব্রণর দাগ থাকলে ক্যাপসুলের ভিতরে যে জেলটা রয়েছে দাগের মধ্যে সেটি লাগান। তারপর কিছুক্ষণ রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ভিটামিন-ই ক্যাপসুল সারা মুখে লাগান। এতে বলিরেখার মতোন সমস্যা খুব তাড়াতাড়ি কমে যাবে। ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে ভিটামিন-ই ক্যাপসুল।মধু ও লেবুর রসের সঙ্গে ভিটামিন-ই ক্যাপসুল ভাল করে লাগিয়ে নিন। হাত, পা শুকনো লাগলে এই প্যাক খুব উপকারী। ভিটামিন ই-র ক্যাপসুল ভেঙে তার নির্যাসটি ত্বকে মাখলে নানা ধরনের উপকার হয়। বিশেষত যাদের ব্রণর সমস্যা রয়েছে তারা ভিটামিন ই ক্যাপসুলের জেল মুখে মাখলে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন।

তবে ভিটামিন-ই ক্যাপসুল ত্বকে সরাসরি ব্যবহার করবেন না। এতে সমস্যা হতে পারে। ত্বক ভাল রাখতে দই, মধু, লেবুর রসের সঙ্গে মিশিয়ে নিয়ে প্যাক বানিয়ে নিন। তারপর সারা মুখে মেখে কিছুক্ষণ রেখে মুখ ধুয়ে নিন। এতে মুখ যেমন উজ্জ্বল হবে তেমনই ব্রণ বা ত্বকেরও দাগছোপ কমবে। এছাড়াও মুখের অন্যান্য দাগ কমাতে পাকা পেঁপের সঙ্গে মধু , লেবুর রস, ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে মুখে লাগান। কিছুক্ষণ পর মুখ ধুয়ে নিন। স্ট্রেচ মার্কস থাকলে সেই দাগ দূর করতে ভিটামিন-ই ক্যাপসুল খুব উপকারী। লেবুর রসের সঙ্গে ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে নিয়ে স্ট্রেচ মার্কসের মধ্যে লাগিয়ে নিন। ভাল উপকার পাবেন।ঠোঁট ফাটার সমস্যায় শীতকালে সবাই ভুগে থাকেন। তাই রাতে ঘুমোতে যাবার আগে ভিটামিন-ই ক্যাপসুল লাগিয়ে নিন। যাদের নখ ভঙ্গুর প্রকৃতির হয়, তারা গরম জলের মধ্যে ভিটামিন-ই ক্যাপসুল দিয়ে সেই জলে নখ ডুবিয়ে রাখুন। কিছুদিন করলে উপকার পাবেন। চুলের ডগা নিয়মিত ফাটলে নারকেল তেলের সঙ্গে ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে প্রতিদিন মাথায় লাগান।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

তৈলাক্ত ত্বকের কারণে নাজেহাল? জেনে নিন এই মরশুমে ত্বকের যত্ন নেবেন কী করে
ডালের বড়ি বাঙালির ঘরে ঘরে খুবই সহজলভ্য, কিন্তু এই বড়ি খাওয়ার উপকারিতা জানেন কী?