ত্বকের যত্নে শুধু নয়, স্ট্রেচ মার্কস কমাতে দারুণ কার্যকরী ভিটামিন-ই ক্যাপসুল

Published : Apr 09, 2022, 07:00 AM IST
ত্বকের যত্নে শুধু নয়, স্ট্রেচ মার্কস কমাতে দারুণ কার্যকরী ভিটামিন-ই ক্যাপসুল

সংক্ষিপ্ত

শরীরে ভিটামিনের ঘাটতি পূরণে সহায়ক ভিটামিন-ই ক্যাপসুল। এর পাশাপাশি এই ক্যাপসুলের রয়েছে অজানা অনেক গুন। ভিটামিন-ই ক্যাপসুলের সঠিক ব্যবহারে আপনি পেতে পারেন সুন্দর চুল ওত্বক। ভিটামিন ই ক্যাপসুল যে কোনও ওষুধের দোকানেই পাওয়া যায়। একটা মাত্র ক্যাপসুলেই ফিরে পেতে পারেন হারিয়ে যাওয়া সৌন্দর্য। তবে শুধু সৌন্দর্য নয়, বলিরেখা থেকে স্ট্রেচ মার্কস কমাতেও এর জুড়ি মেলা ভার । তাহলে জেনে নেওয়া যাক সৌন্দর্যচর্চা ছাড়াও ভিটামিন-ই ক্যাপসুলে অজানা কিছু ব্যবহার।

ভিটামিন-ই ক্যাপসুল চুল বাড়াতে সাহায্য করে। অলিভ অয়েলর সঙ্গে ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে আধ ঘন্টা ভাল করে ম্যাসাজ করুন। চাইলে নারকেল তেলের সঙ্গেও লাগাতে পারেন। মুখে ব্রণর দাগ থাকলে ক্যাপসুলের ভিতরে যে জেলটা রয়েছে দাগের মধ্যে সেটি লাগান। তারপর কিছুক্ষণ রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ভিটামিন-ই ক্যাপসুল সারা মুখে লাগান। এতে বলিরেখার মতোন সমস্যা খুব তাড়াতাড়ি কমে যাবে। রাতে ঘুমানোর আগে  নাইট ক্রিমের মধ্যে ভিটামিন -ই ক্যাপসুল মিশিয়ে মেখে নিন, এটা ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে ভিটামিন-ই ক্যাপসুল। মধু ও লেবুর রসের সঙ্গে ভিটামিন-ই ক্যাপসুল ভাল করে লাগিয়ে নিন। হাত, পা শুকনো লাগলে এই প্যাক খুব উপকারী।

স্ট্রেচ মার্কস থাকলে সেই দাগ দূর করতে ভিটামিন-ই ক্যাপসুল খুব উপকারী। লেবুর রসের সঙ্গে ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে নিয়ে স্ট্রেচ মার্কসের মধ্যে লাগিয়ে নিন। ভাল উপকার পাবেন। ঠোঁট ফাটার সমস্যায় সবাই ভুগে থাকেন। চুলের ডগা নিয়মিত ফাটলে নারকেল তেলের সঙ্গে ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে প্রতিদিন মাথায় লাগান। তাই রাতে ঘুমোতে যাবার আগে ভিটামিন-ই ক্যাপসুল লাগিয়ে নিন। যাদের নখ ভঙ্গুর প্রকৃতির হয়, তারা গরম জলের মধ্যে ভিটামিন-ই ক্যাপসুল দিয়ে সেই জলে নখ ডুবিয়ে রাখুন। কিছুদিন করলে উপকার পাবেন। বিশেষ করে যারা রান্না,  কাপড় কাচার মতো কাজ প্রতিদিন করে থাকেন, তাদের নখের উপর অনেক বেশি চাপ পড়ে। একটুতেই নখ ভেঙে যেতে যায় তাদের। এমনকী অনেক সময় নখের মধ্যে হলুদ দাগছোপও দেখা যায়। তাদের জন্য নখ ভাল রাখতে দারুণ কাজ করে ভিটামিন ই ক্যাপসুল। রাতে ঘুমাতে যাওয়ার আগে নখ এবং নখের চারপাশে ভিটামিন ই ক্যাপসুল ভাল করে মেখে ম্যাসাজ করে নিন, এত নখ অনেক বেশিদিন ভাল থাকবে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

Kids Lunch: গরমে বাচ্চাদের লাঞ্চে কী দেবেন ভেবে পাচ্ছেন না? রইল ৬টি সহজ ও স্বাস্থ্যকর রেসিপি
গরমের দিনে শরীর ঠান্ডা করতে খান লাল টুকটুকে তরমুজ, কিন্তু চিনবেন কীভাবে? রইলো কিছু টিপস..