Kidney Health: এই খাবারগুলো কিডনির দফারফা! আজই বাদ দিন তালিকা থেকে

Published : May 12, 2026, 11:04 PM IST

কিডনি আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেওয়াই এর প্রধান কাজ। কিন্তু এমন কিছু খাবার আছে যা বেশি খেলে কিডনির মারাত্মক ক্ষতি হতে পারে। জেনে নিন কোন কোন খাবার আপনার অজান্তেই কিডনির স্বাস্থ্যহানি ঘটাচ্ছে।

PREV
15
প্যাকেটজাত খাবার
প্যাকেটজাত খাবার বেশি খেলে কিডনির ক্ষতি হতে পারে। কারণ এতে থাকা অতিরিক্ত প্রিজারভেটিভ কিডনির কার্যক্ষমতা কমিয়ে দেয়।
25
মিষ্টি পানীয়
বোতলবন্দি মিষ্টি জুস বা পানীয় বেশি খেলে কিডনির ক্ষতি হয়। এর ফলে ওবেসিটি ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে, যা কিডনির ওপর মারাত্মক চাপ সৃষ্টি করে।
35
অতিরিক্ত নুনের ব্যবহার
খাবারে অতিরিক্ত নুন কিডনির জন্য বিপজ্জনক হতে পারে। নুন রক্তচাপ বাড়িয়ে দেয়, যা কিডনির কার্যক্ষমতাকে ধীরে ধীরে নষ্ট করে দেয়।
45
অতিরিক্ত প্রোটিন গ্রহণ
শরীরের জন্য প্রোটিন অবশ্যই দরকার। কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি প্রোটিন গ্রহণ করলে কিডনির ওপর চাপ পড়ে এবং এর কার্যক্ষমতা কমে যেতে পারে।
55
তেলে ভাজা খাবার
তেলে ভাজা খাবার বেশি খেলে কিডনির স্বাস্থ্য খারাপ হতে পারে। এই ধরনের খাবারে ফ্যাট ও ক্যালোরি দুটোই বেশি থাকে, যা শরীরের জন্য ক্ষতিকর।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Photos on
click me!

Recommended Stories