Blood Sugar Control: চা খেলেই কমবে ব্লাড সুগার? জেনে নিন ডায়াবিটিস কমানোর দুর্দান্ত টোটকা

Published : Nov 27, 2026, 12:44 PM IST

যাঁদের টাইপ ২ ডায়াবেটিস রয়েছে, তাঁদের ক্ষেত্রে হঠাৎ রক্তে শর্করার মাত্রা বেড়ে বা কমে যাওয়া বেশ ঝুঁকিপূর্ণ। ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এই ভেষজ চা

PREV
17
ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে সাহায্য করবে এই পাঁচটি ভেষজ চা

যাঁদের টাইপ ২ ডায়াবেটিস রয়েছে, তাঁদের ক্ষেত্রে হঠাৎ রক্তে শর্করার মাত্রা বেড়ে বা কমে যাওয়া বেশ ঝুঁকিপূর্ণ। এড়াতে নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা অত্যন্ত জরুরি। রক্তে শর্করার মাত্রা খুব বেশি কমে গেলে কাঁপুনি, মাথা ঘোরা ইত্যাদি গুরুতর লক্ষণ দেখা দিতে পারে। ঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই পরিস্থিতি মারাত্মক স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এমন পাঁচটি ভেষজ চা সম্পর্কে এখানে জানানো হল।

27
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কিছুটা সাহায্য করতে পারে গ্রিন টি

চিনি ছাড়া গ্রিন টি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কিছুটা সাহায্য করতে পারে। টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকিও কমায়। গ্রিন টি-তে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, বিশেষত ক্যাটেচিন যেমন এপিগালোকাটেচিন গ্যালেট (EGCG)। প্রদাহ এবং কোলেস্টেরল কমাতেও EGCG বেশ কার্যকর।

37
রক্তে শর্করার মাত্রা কমাতে দারুচিনি চা অত্যন্ত উপকারী

গবেষণায় দেখা গিয়েছে, দারুচিনির চা রক্তে শর্করার মাত্রা কমাতে এবং ডায়াবেটিস সম্পর্কিত সাধারণ জটিলতাগুলি মোকাবিলা করতে সাহায্য করতে পারে। অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ থাকার কারণে এটি শরীরে অতিরিক্ত ক্যালোরি জমতে দেয় না, ফলে পেট কমাতে সাহায্য করে। হজমের উন্নতি ঘটিয়ে বেশি ক্যালোরি পোড়াতেও সাহায্য করে এটি।

47
উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে নিয়মিত জবা ফুলের চা পান

জবা ফুলের চায়ে থাকা অ্যান্থোসায়ানিন নামক যৌগ অক্সিডেটিভ স্ট্রেস কমাতে এবং ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করতে পারে। নিয়মিত জবা ফুলের চা পান করলে উচ্চ রক্তচাপ কমাতেও তা সহায়ক হতে পারে।

57
আদায় কার্বোহাইড্রেট এবং ক্যালোরির মাত্রা খুবই কম থাকে

আদায় কার্বোহাইড্রেট এবং ক্যালোরির মাত্রা খুবই কম থাকে। গবেষণায় দেখা গিয়েছে, আদা চা ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা কমাতে এবং ইনসুলিন নিঃসরণে সাহায্য করতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সর্দি-কাশি, গলা ব্যথা থেকে উপশম পেতেও এটি উপকারী।

67
ক্যামোমাইল চা লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে

টাইপ ২ ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা কমাতে এবং তা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে ক্যামোমাইল চা। তবে এটি ডায়াবেটিসের ওষুধের বিকল্প নয়। শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে একটি হল লিভার। জবা ফুলের চা পান করা লিভারের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করতে পারে।

77
শ্বাসকষ্টজনিত সমস্যার কার্যকরী প্রতিকার হিসেবে মেথি বেশ উপকারী বলে নানা গবেষণায় দেখা গিয়েছে

কার্বোহাইড্রেট শোষণের গতি কমিয়ে এবং ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে রক্তে শর্করার মাত্রা কমাতে কিছুটা সাহায্য করতে পারে মেথি চা। শ্বাসকষ্টজনিত সমস্যার কার্যকরী প্রতিকার হিসেবে মেথি বেশ উপকারী বলে নানা গবেষণায় দেখা গিয়েছে।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Photos on
click me!

Recommended Stories