শক্তপোক্ত চুল পেতে পাতে রাখুন এই ৬টি বায়োটিন সমৃদ্ধ খাবার
চুলের স্বাস্থ্য ঠিক রাখতে পুষ্টির বিশাল ভূমিকা রয়েছে। শরীরের মতোই, চুলের বৃদ্ধি ও দেখভালের জন্যও দরকারী পুষ্টির প্রয়োজন। ক্যালসিয়াম এবং প্রোটিন হল চুল বাড়ার জন্য সবচেয়ে জরুরি উপাদানগুলির অন্যতম। চুলের বৃদ্ধিতে বায়োটিনও বড় ভূমিকা পালন করে। বায়োটিন প্রচুর পরিমাণে আছে এবং রোজকার খাবারে রাখা যায়, এমন কয়েকটি খাবারের কথা এখানে বলা হল।
27
রোজ বাদাম ও বীজ খেলে চুলের স্বাস্থ্য ভালো থাকে।
রোজ বাদাম ও বীজ খেলে চুলের স্বাস্থ্য ভালো থাকে। আমন্ড, আখরোট, চিনেবাদাম, সূর্যমুখীর বীজ ইত্যাদি হালকা খাবার হিসেবে সরাসরি খাওয়া যায়, কিংবা স্যালাড, স্মুদি বা মিষ্টির সঙ্গেও খাওয়া যায়।
37
পালং শাক চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
আয়রন, ফোলেট, ভিটামিন এ, সি এবং ম্যাগনেসিয়ামের মতো জরুরি পুষ্টি জুগিয়ে পালং শাক চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এগুলো চুলের গোড়ায় পুষ্টি জোগায় এবং স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো করে। লোহিত রক্তকণিকা চুলের গোড়া ও ফলিকলে অক্সিজেন পৌঁছে দিতে সাহায্য করে। আয়রনের ঘাটতিই চুল পড়ার একটা সাধারণ কারণ।
47
একটা ডিমে ১০ মাইক্রোগ্রাম বায়োটিন থাকে
ডিমের কুসুমে থাকা জরুরি উপাদানগুলির মধ্যে মাত্র দুটি হল প্রোটিন ও বায়োটিন। ইন্টারন্যাশনাল ফুড ইনফরমেশন কাউন্সিল ফাউন্ডেশন জানিয়েছে, কুসুম-সহ একটা ডিমে ১০ মাইক্রোগ্রাম বায়োটিন থাকে।
57
স্যামন মাছ বায়োটিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস।
স্যামন মাছ বায়োটিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস। স্যামন মাছ সার্বিক স্বাস্থ্য এবং লম্বা, সুন্দর চুল পেতে বেশ উপকারী। তিন আউন্স স্যামন মাছে পাঁচ মাইক্রোগ্রাম বায়োটিন থাকে।
67
দুধ, পনির ও দই-সহ সব দুগ্ধজাত খাবারেই ভালো পরিমাণে বায়োটিন থাকে
দুধ, পনির ও দই-সহ সব দুগ্ধজাত খাবারেই ভালো পরিমাণে বায়োটিন থাকে। সুস্বাস্থ্য ও সুন্দর চুলের জন্য এই ধরনের খাবার নিয়মিত খাওয়া উচিত।
77
ফ্ল্যাক্স সিড চুল মজবুত করে ও প্রাকৃতিক জেল্লা আনে।
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ই-তে ভরপুর ফ্ল্যাক্স সিড স্ক্যাল্পে পুষ্টি জোগায়, চুল মজবুত করে এবং প্রাকৃতিক জেল্লা আনে।