Health News: অ্যাভোকাডো একটি পুষ্টিগুণে ভরপুর ফল। এতে স্বাস্থ্যকর মোনোস্যাচুরেটেড ফ্যাট, ফাইবার এবং জরুরি ভিটামিন প্রচুর পরিমাণে রয়েছে। এই ফল হার্টের স্বাস্থ্য ভালো রাখে, হজমে সাহায্য করে এবং ত্বকের জেল্লা বাড়ায়। বিশদে জানুন…
অ্যাভোকাডো একটি অত্যন্ত পুষ্টিকর ফল। এতে স্বাস্থ্যকর মোনোস্যাচুরেটেড ফ্যাট, ফাইবার আর জরুরি ভিটামিন প্রচুর পরিমাণে থাকে। এটি হার্ট ভালো রাখে, হজমে সাহায্য করে এবং ত্বকের স্বাস্থ্যও উন্নত করে।
27
অ্যাভোকাডো হৃদরোগের ঝুঁকি কমায়
অ্যাভোকাডোতে মোনোস্যাচুরেটেড ফ্যাট (বিশেষ করে ওলেইক অ্যাসিড) ও পটাশিয়াম বেশি থাকে। এটি কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, এবং স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
37
দৃষ্টিশক্তি বাড়ায়, চোখের রোগ প্রতিরোধ করে
চোখের স্বাস্থ্যের জন্য অ্যাভোকাডো দারুণ উপকারী। এতে লুটেইন ও জিয়াজ্যানথিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই ফল ত্বকের আর্দ্রতা ধরে রেখে স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে।
নিয়ন্ত্রিত ডায়েটের অংশ হিসেবে পরিমিত পরিমাণে অ্যাভোকাডো খেলে ওজন কমে। এর হাই ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট খিদে কমায় এবং ক্যালোরি গ্রহণও নিয়ন্ত্রণ করে।
57
পেটের মেদ কমাতে দারুণ সাহায্য করে
গবেষণায় দেখা গেছে, রোজ অর্ধেক করে অ্যাভোকাডো খেলে পেটের মেদ কমে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।
67
করোনারি হার্ট ডিজিজের ঝুঁকি ২১ শতাংশ কমে
সপ্তাহে অন্তত দু'বার অ্যাভোকাডো খেলে কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি ১৬ শতাংশ এবং করোনারি হার্ট ডিজিজের ঝুঁকি ২১ শতাংশ পর্যন্ত কমে যায়।
77
অ্যাভোকাডো খারাপ LDL কোলেস্টেরল কমাতে সাহায্য করে
অ্যাভোকাডোতে মোনোস্যাচুরেটেড ফ্যাট, ফাইবার ও পটাশিয়াম ভরপুর। এটি খারাপ LDL কোলেস্টেরল কমায়, ভালো HDL কোলেস্টেরল বাড়ায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।