বাজির ধোঁয়ায় গলা খুসখুস, কাশি কমছেই না? ওষুধ নয়, ১ কাপ গরম বেসনের পানীয় দেবে আরাম

Published : Nov 11, 2026, 03:23 PM IST
monsoon cough

সংক্ষিপ্ত

দীপাবলি শেষ, কিন্তু বাজির ধোঁয়া আর দূষণ এখনও রয়ে গিয়েছে। গলা খুসখুস, কাশি আর জ্বালায় কষ্ট পাচ্ছেন? সিরাপ খেয়েও উপকার মিলছে না? এই সময়ে এক কাপ গরম বেসনের শিরা দিতে পারে দারুণ আরাম।

কালীপুজো, দীপাবলি মিটেছে, আলোর উৎসব শেষ। কিন্তু বাতাসে এখনও ভাসছে বাজির ধোঁয়া, PM 2.5-এর মাত্রা বিপদসীমার ওপরে। সকাল হলেই গলা খুসখুস, শুকনো কাশি, গলায় যেন কিছু আটকে আছে। অনেকেই অ্যান্টি-অ্যালার্জি বা কাফ সিরাপ খেয়েও আরাম পাচ্ছেন না। এই সময়ে ঠাকুমার পুরনো টোটকা— বেসনের শিরা বা বেসন কা শিরা হতে পারে আপনার ত্রাতা।

কেন বেসন এত কার্যকর?

বেসন অর্থাৎ ছোলার ডালের গুঁড়ো প্রোটিন, ফাইবারে ভরপুর। আয়ুর্বেদ মতে বেসন গলা থেকে কফ বের করে দেয়, শ্বাসনালী পরিষ্কার রাখে। এর সঙ্গে যখন ঘি, গোলমরিচ, হলুদ মেশে, তখন এটি প্রদাহ কমায়, গলার জ্বালা কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি কোনও সিরাপ নয়, বরং গরম, পুষ্টিকর একটি পানীয় যা গলায় প্রলেপের মতো কাজ করে।

কীভাবে বানাবেন জাদুকরী বেসনের পানীয়?

উপকরণ: - ১ টেবিল চামচ বেসন - ১ চা চামচ দেশি ঘি - ১ কাপ জল বা দুধ (দুধে কফ বাড়লে জল ব্যবহার করুন) - ১/২ চা চামচ হলুদ গুঁড়ো - ১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো - ১ চা চামচ মধু বা গুড় (স্বাদ অনুযায়ী) - এক চিমটে শুকনো আদা গুঁড়ো

পদ্ধতি: ১. একটি প্যানে ঘি গরম করে তাতে বেসন দিয়ে কম আঁচে ২-৩ মিনিট ভাজুন। কাঁচা গন্ধ চলে গিয়ে হালকা সুগন্ধ বেরোলে বুঝবেন ভাজা হয়েছে। খেয়াল রাখবেন পুড়ে না যায়। ২. এবার তাতে জল বা দুধ ঢেলে ক্রমাগত নাড়তে থাকুন, যাতে দলা না পাকে। ৩. হলুদ, গোলমরিচ, শুকনো আদা গুঁড়ো মিশিয়ে দিন। ৪. ২-৩ মিনিট ফুটিয়ে ঘন, স্যুপের মতো হয়ে এলে নামিয়ে নিন। ৫. হালকা গরম থাকা অবস্থায় মধু বা গুড় মেশান (গরম অবস্থায় মধু দেবেন না)।

কখন খাবেন? রাতে ঘুমানোর ১ ঘণ্টা আগে এক কাপ গরম গরম খান। টানা ৩-৪ দিন খেলেই গলা খুসখুস, শুকনো কাশি অনেকটা কমে যাবে। বাচ্চা থেকে বয়স্ক— সবাই খেতে পারে, তবে ১ বছরের কম বয়সী শিশুকে মধু দেবেন না।

কারা খাবেন না? ডায়াবেটিস থাকলে গুড়/মধু বাদ দিন, আর বেসনে অ্যালার্জি থাকলে এড়িয়ে চলুন।

দূষণের এই সময়ে মাস্ক পরুন, প্রচুর জল খান, আর সন্ধ্যায় এক কাপ বেসনের শিরা— দেখবেন, কাশির ওষুধ ছাড়াই গলা ঝরঝরে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Soft Puri Tips: হাজার চেষ্টাতেও লুচি-পুরি ফুলছে না, নরম হচ্ছে না?
Health Tips: শরীর ঠান্ডা রাখবে এই পানীয়গুলি, জেনে নিন