
দীপাবলি শেষ হলেই বাঙালির ঘরে ঘরে ভাইফোঁটার তোড়জোড়। দিদি-বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় কপালে ফোঁটা দেবেন। কিন্তু শুধু ফোঁটা দিলেই হল না, ফোঁটার থালা সাজানো এবং নিয়ম মানার উপরেই নির্ভর করে ভাইয়ের মঙ্গল। শাস্ত্র মতে, ভুল নিয়মে ফোঁটা দিলে তার সুফল মেলে না। তাই ভাইফোঁটার আগে জেনে নিন থালায় কী কী রাখবেন আর কী কী ভুল করবেন না।
১. ফোঁটার উপকরণ: একটি ছোট বাটিতে চন্দন, কেশর এবং গঙ্গাজল মিশিয়ে ফোঁটা তৈরি করুন। চাইলে শুধু চন্দনের ফোঁটাও দিতে পারেন। চন্দন শীতলতা ও শুভতার প্রতীক। সঙ্গে রাখুন ধান ও দূর্বা।
২. প্রদীপ ও শঙ্খ: থালায় অবশ্যই ঘি-এর প্রদীপ রাখবেন। সঙ্গে রাখুন শঙ্খ। ফোঁটা দেওয়ার সময় শঙ্খ বাজানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
৩. মিষ্টির নিয়ম: ভাইকে কখনও তিন রকমের মিষ্টি দেবেন না। শাস্ত্রে তিন সংখ্যা অশুভ। ভাইকে পাঁচ কিংবা সাত রকমের মিষ্টি দিন। মিষ্টিমুখ করিয়েই তবে উপহার বিনিময় করুন। ভাইকে মিষ্টিমুখ না করিয়ে উপহার নেবেন না।
১. বসার নিয়ম: মাটিতে বসে ভুলেও ভাইফোঁটা নেবেন না। ভাইকে জলচৌকি বা কাঠের পিঁড়িতে বসতে দিন। না পেলে সুতির পরিষ্কার আসনে বসাতে পারেন।
২. দাঁড়িয়ে ফোঁটা নয়: দাঁড়িয়ে ভুলেও ফোঁটা দেবেন না। এতে ফোঁটার সুফল নষ্ট হয়। দু’জনেই বসে ফোঁটার আচার পালন করুন।
৩. নতুন পোশাক: ফোঁটার সময় দু’জনেই নতুন পোশাক পরলে ভালো হয়। সম্ভব না হলে পরিষ্কার, ধোয়া পোশাক পরুন। কালো পোশাক এড়িয়ে চলুন।
৪. মুখের দিক: ফোঁটা দেওয়ার সময় ভাইয়ের মুখ পূর্ব বা উত্তর দিকে রাখার চেষ্টা করুন। এটি অত্যন্ত শুভ।
ভাইফোঁটার দিন ভাইয়ের কল্যাণে কোনও মন্দিরে পুজো দিতে পারেন। ভাইয়ের নামে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করলে ভাই-বোনের বন্ধন আরও মজবুত হয়।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News