
ডিম সেদ্ধ করাটা বেশ সহজ কাজ, কিন্তু সেদ্ধ করার পর খোসা ছাড়াতে গেলেই আসল মুশকিল শুরু হয়। অনেক সময়ই ডিমের খোসা ঠিকমতো ছাড়ানো যায় না। তাই আমরা আপনাদের জন্য এমন কিছু ইউনিক উপায় নিয়ে এসেছি, যাতে খোসা ছাড়ানোর কোনও ঝামেলাই থাকবে না।
ডিম সেদ্ধ করার ইউনিক উপায়
আপনি ডিম সেদ্ধ করার জন্য ইডলি স্টিমার ব্যবহার করতে পারেন। এর জন্য স্টিমারে জল ভরে নিন। ইডলির প্লেটে সামান্য তেল মাখিয়ে ১-২টো ডিম ফাটিয়ে দিন এবং ১০ মিনিটের জন্য ভাপিয়ে নিন। আপনার ডিম হার্ড বয়েল হয়ে যাবে এবং খুব সহজে প্লেট থেকে উঠেও আসবে।
প্লেটে ডিম সেদ্ধ করার উপায়
আপনি প্লেটেও ডিম সেদ্ধ করতে পারেন। কড়াইয়ে জল দিয়ে তার উপর স্টিম করার জন্য একটি প্লেট রাখুন। প্লেটে সামান্য তেল লাগিয়ে ৮-১০টা ডিম ফাটিয়ে ঢেলে দিন। তারপর ঢাকা দিয়ে ভাপাতে থাকুন। ডিম হার্ড বয়েল হয়ে গেলে, ছুরি দিয়ে পিস করে কেটে সেদ্ধ ডিম ব্যবহার করতে পারেন।
ডিম সেদ্ধ করতে লেবুর ব্যবহার
ডিম সেদ্ধ করার জলে সামান্য লেবুর রস দিয়ে দিলে খোসা খুব তাড়াতাড়ি উঠে আসে। শুধু তাই নয়, ডিমের আঁশটে গন্ধও অনেকটাই কমে যায়।
আইস বাথ ট্রিক ব্যবহার করুন
ডিমের খোসা ছাড়ানোর জন্য আইস বাথ একটা খুব কার্যকর উপায়। ডিম সেদ্ধ করার পর সোজা বরফ-ঠান্ডা জলে ডুবিয়ে দিন। এতে খোসা খুব তাড়াতাড়ি এবং পরিষ্কারভাবে উঠে আসে।
ডিম সেদ্ধ করার সময়
আপনি যদি সফট বয়েল ডিম চান, যার ভেতরের কুসুমটা গ্রেভির মতো তরল থাকবে, তাহলে ডিম কেবল ৬ থেকে ৭ মিনিট সেদ্ধ বা স্টিম করুন। মিডিয়াম হার্ড বয়েল ডিমের জন্য ৮ থেকে ৯ মিনিট এবং হার্ড বয়েল ডিমের জন্য ১০ থেকে ১২ মিনিট সেদ্ধ করতে হবে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News