ব্রাউন রাইস বা লাল চালে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমশক্তি বাড়ায়। ব্রাউন রাইস খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে, ফলে বারবার খিদে পায় না।
27
খারাপ কোলেস্টেরল কমায় ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট
গ্লাইসেমিক ইনডেক্স কম থাকায় ব্রাউন রাইস রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়তে দেয় না। ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এতে ভিটামিন বি, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও আয়রন প্রচুর পরিমাণে রয়েছে।
ওজন কমানোর কথা ভাবলেই অনেকেই ভাত খাওয়া ছেড়ে দেন বা রুটি খাওয়া কমিয়ে দেন। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভাত পুরোপুরি বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই।
47
ব্রাউন রাইসে ডায়েটারি ফাইবার বেশি থাকে
সাদা চালের তুলনায় ব্রাউন রাইসে ফাইবার (ডায়েটারি ফাইবার) অনেক বেশি থাকে। ফাইবার হজম প্রক্রিয়া ধীর করে দেয়, ফলে পেট অনেকক্ষণ ভরা থাকে। বিশেষজ্ঞরা জানান, এর ফলে বারবার খিদে পাওয়ার সমস্যা দূর হয়।
57
অতিরিক্ত খাওয়া নিয়ন্ত্রণ করে ব্রাউন রাইস
ব্রাউন রাইস খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। স্ন্যাকস খাওয়ার ইচ্ছে কমলে সারাদিনের ক্যালোরি ইনটেক নিয়ন্ত্রণে থাকে, যা ওজন কমাতে সাহায্য করে।
67
সাদা চালের তুলনায় ব্রাউন রাইসের গ্লাইসেমিক ইনডেক্স কম
সাদা চালের চেয়ে ব্রাউন রাইসের গ্লাইসেমিক ইনডেক্স কম। এর মানে হলো রক্তে শর্করা খুব ধীরে ধীরে মিশতে থাকে। এটি খিদে নিয়ন্ত্রণ করতে ও ওজন কমাতে সাহায্য করে। ব্রাউন রাইসে থাকা প্রাকৃতিক ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য অত্যন্ত উপকারী।
77
ওজন নিয়ন্ত্রণে ডায়েটের পাশাপাশি ঘুমও জরুরি
শুধু ব্রাউন রাইস খেলেই হবে না, ডায়েটে ডাল, সবজি, স্যালাড এবং প্রোটিন যুক্ত খাবারও রাখতে হবে। ওজন নিয়ন্ত্রণে রাখতে ডায়েটের পাশাপাশি পর্যাপ্ত ঘুমও খুব জরুরি।