
সকালে উঠে একমুঠো বাদাম, ডাক্তারও তাই বলে। কিন্তু কোন বাদাম? কাজু, কাঠবাদাম না চিনেবাদাম? চলুন 30 সেকেন্ডে ক্লিয়ার করি।
এক, কাঠবাদাম বা আমন্ড। এটাকে বলে বাদামের রাজা। রাতে 5টা কাঠবাদাম জলে ভিজিয়ে রাখুন। সকালে খোসা ছাড়িয়ে খান।ভেজানো কাঠবাদামে ভিটামিন E, ওমেগা-৩, ফাইবার ভরপুর। এটা ব্রেনের জন্য সুপারফুড। মেমোরি শার্প করে, স্কিন গ্লো করে, চুল পড়া আটকায়। ডায়াবেটিস আর কোলেস্টেরলও কন্ট্রোলে রাখে। ওজন কমাতে চাইলে চোখ বন্ধ করে এটা বেছে নিন। কারণ এটা অনেকক্ষণ পেট ভরা রাখে।
দুই, কাজু। এটা সবচেয়ে টেস্টি, কিন্তু ক্যালোরিও বেশি। দিনে 3-4টা কাজু খেলে ক্ষতি নেই, লাভই হবে। কাজুতে আছে ম্যাগনেশিয়াম, জিঙ্ক, আয়রন। এটা হাড় শক্ত করে, রক্ত বাড়ায়, ইনস্ট্যান্ট এনার্জি দেয়। সারাদিন দুর্বল লাগে বা ওজন বাড়াতে চান? আপনার জন্য কাজু পারফেক্ট। কিন্তু ওবেসিটি বা হাই কোলেস্টেরল থাকলে কাজু কম খান।
তিন, চিনেবাদাম। পকেট ফ্রেন্ডলি প্রোটিন বোম। সেদ্ধ বা শুকনো খোলায় ভাজা চিনেবাদাম খান। এতে প্রোটিন আর ভালো ফ্যাট দুটোই আছে। জিম করেন বা খিদে বেশি পায়? 8-10টা চিনেবাদাম খেয়ে নিন। অনেকক্ষণ এনার্জি পাবেন। হার্টের জন্যও ভালো। তবে অনেকের এতে অ্যালার্জি হয়, আর গ্যাসের সমস্যা থাকলে রাতে ভিজিয়ে খান।
চার, আখরোট বা ওয়ালনাট মিস করবেন না। যদি বাজেট পারমিট করে, তাহলে রোজ 1-2টা আখরোট ভেজানো কাঠবাদামের সাথে মিশিয়ে খান। দেখতে ব্রেনের মতো, আর ব্রেনের জন্যই বেস্ট। এতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সবচেয়ে বেশি। ডিপ্রেশন কমায়, হার্ট ভালো রাখে, ঘুমও ভালো হয়। যাদের থাইরয়েড বা PCOS আছে, তাদের জন্য আখরোট দারুণ কাজের। তবে ক্যালোরি বেশি, তাই 2টোর বেশি নয়।
তাহলে ফাইনাল রায় কী? যদি ওয়েট লস, স্কিন আর ব্রেন চান = ভেজানো কাঠবাদাম। যদি এনার্জি, টেস্ট আর ওয়েট গেইন চান = কাজু। যদি সস্তায় প্রোটিন আর পেট ভরাতে চান = চিনেবাদাম।
3টে গোল্ডেন রুল মনে রাখুন। এক, সবসময় ভিজিয়ে বা রোস্ট করে খান। কাঁচা বা নুন-দেওয়া ভাজা বাদাম না। দুই, খালি পেটে খান, হজম ভালো হবে। তিন, দিনে 5-6টার বেশি একদম না। বেশি খেলেই পেট গরম, ব্রণ, ওয়েট গেইন।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News