দাঁত বাঁচাতে চিনি ছাড়া চিউইং গাম চিবোচ্ছেন? সর্বনাশ! ওই গামেই লুকিয়ে স্ট্রোক, হার্ট অ্যাটাকের বীজ

Published : Sep 07, 2026, 06:45 AM IST
Chewing Gum

সংক্ষিপ্ত

চিনি ছাড়া চিউইং গাম, মাউথ ফ্রেশনার বা টুথপেস্ট - দাঁত ভালো রাখতে আমরা এখন এগুলোই বেশি কিনছি। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, এই সুগার ফ্রি প্রোডাক্টে ব্যবহৃত জাইলিটল এবং এরিথ্রিটলের মতো চিনির বিকল্প রাসায়নিক রক্তে জমাট বাঁধিয়ে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি ২ গুণ বাড়িয়ে দিচ্ছে।

চিনি ছাড়া চিউইং গাম, মাউথ ফ্রেশনার বা টুথপেস্ট - দাঁত ভালো রাখতে আমরা এখন এগুলোই বেশি কিনছি। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, এই সুগার ফ্রি প্রোডাক্টে ব্যবহৃত জাইলিটল এবং এরিথ্রিটলের মতো চিনির বিকল্প রাসায়নিক রক্তে জমাট বাঁধিয়ে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি ২ গুণ বাড়িয়ে দিচ্ছে।

আপনি যদি ভাবেন চিনি ছাড়া মানেই স্বাস্থ্যকর, তাহলে এখনই সাবধান হন। দাঁতের যত্নের নামে বাজারে যে সুগার ফ্রি চিউইং গাম, ক্যান্ডি, টুথপেস্ট বিক্রি হচ্ছে, তার ভিতরেই লুকিয়ে আছে নীরব ঘাতক।

কী বলছে গবেষণা?

আমেরিকার ক্লিভল্যান্ড ক্লিনিকের গবেষকদের একটি সাম্প্রতিক গবেষণা European Heart Journal-এ প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, চিনির বিকল্প হিসেবে ব্যবহৃত Xylitol (জাইলিটল) এবং Erythritol (এরিথ্রিটল) রক্তে প্লেটলেটকে বেশি সক্রিয় করে তোলে।

রক্তে অতিরিক্ত জাইলিটল থাকলে রক্ত জমাট বাঁধার প্রবণতা বাড়ে। এই রাসায়নিকটি থ্রম্বোসিসের ঝুঁকি বাড়িয়ে দেয় বলেই দাবি করেছেন গবেষকেরা। আর এটি হয় দীর্ঘসময় ধরে, ধীরে ধীরে। রক্তনালির ভিতরে রক্ত জমাট বাঁধতে শুরু করলে হার্টে রক্তপ্রবাহ কমে যাবে। ফলে আচমকা হার্ট অ্যাটাক ও স্ট্রোক হওয়ার ঝুঁকি বাড়বে। গবেষকেরা সাবধান করছেন, অতিরিক্ত চিনি যেমন শরীরের জন্য ভাল নয়, তেমনই চিনির বিকল্প কৃত্রিম মিষ্টিও উপকারী নয়। তাই কী খাচ্ছেন, তা জেনেবুঝে খাওয়াই ভাল।

সহজ ভাষায়, এই রাসায়নিকগুলি রক্তকে তাড়াতাড়ি জমাট বাঁধতে সাহায্য করে। রক্ত জমাট বাঁধলেই হার্টে ব্লকেজ, ব্রেইন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। গবেষণায় দেখা গেছে, যাদের রক্তে জাইলিটলের মাত্রা বেশি, তাদের আগামী ৩ বছরে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় দ্বিগুণ।

কোথায় কোথায় থাকে এই রাসায়নিক?

শুধু চিউইং গাম নয়, এই উপাদানগুলি থাকে - ১. সুগার ফ্রি চিউইং গাম ও মিন্ট ২. সুগার ফ্রি টুথপেস্ট ও মাউথওয়াশ ৩. ডায়াবেটিকদের জন্য সুগার ফ্রি বিস্কুট, চকলেট ৪. কিটো ডায়েটের প্রোটিন বার ও পিনাট বাটার

তাহলে কী করবেন?

১. প্যাকেটের পিছনে Ingredients দেখুন। Xylitol, Erythritol, Sugar Alcohol লেখা থাকলে এড়িয়ে চলুন। ২. চিউইং গাম খাওয়ার বদলে মৌরি, এলাচ বা লবঙ্গ মুখে রাখুন। এতে মুখের দুর্গন্ধও যাবে, মাড়িও ভালো থাকবে। ৩. বেশি সুগার ফ্রি গাম চিবোবেন না। ৪. যাদের আগে থেকেই উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল বা হৃদরোগের ইতিহাস আছে, তারা এই ধরনের প্রোডাক্ট কেনার আগে ডাক্তারের পরামর্শ নিন।

বিশেষজ্ঞরা বলছেন, মাঝে মাঝে খেলে ক্ষতি নেই, কিন্তু রোজ দাঁত ভালো রাখার নামে এই কৃত্রিম চিনি খাওয়া অভ্যাসে পরিণত হলে তা হার্টের জন্য মারাত্মক হতে পারে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Blouse Designs: শাড়িতে আনুন স্টাইলিশ লুক, দেখুন নজরকাড়া ব্লাউজগুলি
Hydrating Fruits: গরমে শরীরকে সতেজ রাখবে এই ৭টি ফল, জেনে নিন তালিকা