কাছের মানুষকে হারানোর পর শিশু অবসাদগ্রস্থ ? শিশুর মনের জোর ফেরাতে তাকে বোঝাবেন কি করে?

Published : Apr 01, 2026, 12:21 PM IST
depression in children

সংক্ষিপ্ত

শিশু কিংবা কিশোর বয়সে কাছের মানুষকে হারানোর যন্ত্রণা সহ্য করা আরও কঠিন। এই পরিস্থিতি বহু খুদেকে মানসিক অবসাদের পথে ঠেলে দেয়।

কাছের মানুষকে হারানো যে কোনো মানুষের জন্যই যন্ত্রণাদায়ক, আর শিশুদের জন্য তা আরও কঠিন। এই পরিস্থিতি শিশুদের মানসিক অবসাদের দিকে ঠেলে দিতে পারে। তাদের মনের জোর বাড়াতে ও শোক সামলে উঠতে সাহায্য করতে হবে আমাদের বড়দেরই। খোলাখুলি কথা বলুন, তাদের অনুভূতি প্রকাশের সুযোগ দিন, আর নিয়মিত রুটিনে ফিরে আসতে সাহায্য করুন।

কপালে কার যে কী আছে, তা অজানা সকলের। তবে মৃত্যুর মতো কঠিন বাস্তব মেনে নেওয়া মোটেও সহজ নয়। শিশু কিংবা কিশোর বয়সে কাছের মানুষকে হারানোর যন্ত্রণা সহ্য করা আরও কঠিন। এই পরিস্থিতি বহু খুদেকে মানসিক অবসাদের পথে ঠেলে দেয়। তাই তাকে এই সময় বিশেষ নজর না দিলে হতে পারে সর্বনাশ। চলুন জেনে নেওয়া যাক এই সময়ে কীভাবে তাকে সামলাবেন।

শিশুর মনের জোর বাড়াতে টিপস:

* খোলাখুলি আলোচনা: শিশু কাছের কাউকে হারালে সে খুব স্বাভাবিকভাবেই ভয় ও হীনম্মন্যতায় ভুগতে পারে। তাদের সাথে শান্তভাবে কথা বলুন, তাদের অনুভূতিগুলো বুঝুন।

* অনুভূতি প্রকাশ: তাদের কান্না বা শোক প্রকাশ করতে বাধা দেবেন না। তাদের বোঝাতে হবে যে, কাছের মানুষকে মিস করা বা কেঁদে ফেলা স্বাভাবিক।

* স্মৃতিকে বাঁচিয়ে রাখা: মৃত ব্যক্তির সুন্দর স্মৃতি নিয়ে কথা বলুন। তাঁদের ভালো কাজ বা শিক্ষার কথা স্মরণ করুন, যা শিশুকে অনুপ্রেরণা জোগাতে পারে।

* স্বাভাবিক জীবনে ফেরা: শোকের মধ্যেও তাদের পড়াশোনা, খেলাধুলা ও নিয়মিত রুটিন বজায় রাখতে উৎসাহিত করুন। অতিরিক্ত আদরে বা ভয়ে তাদের স্বাভাবিক কাজ থেকে দূরে রাখবেন না।

* নিরাপত্তাবোধ: তাদের বোঝান যে তারা একা নয় এবং আপনারা সবসময় তাদের পাশে আছেন।

এই সময়ে ধৈর্য ধরে শিশুর পাশে থাকা এবং তাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

ঠোঁট ফাটছে? শীতে ঠোঁটের যত্ন নিন এই ঘরোয়া টোটকায়, দূর হবে সব সমস্যা
Sesame Seeds: তিল খেলে শরীরে কী কী উপকার হয়? জেনে নিন ৭টি দারুণ গুণ