Cough Sore Throat: খুসখুসে কাশি আর গলা ব্যথায় কষ্ট পাচ্ছেন? ওষুধ নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রোজ চুমুক দিন এই ৩ রকম স্যুপে

Published : Sep 21, 2026, 02:14 AM IST
Cough Sore Throat: খুসখুসে কাশি আর গলা ব্যথায় কষ্ট পাচ্ছেন? ওষুধ নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রোজ চুমুক দিন এই ৩ রকম স্যুপে

সংক্ষিপ্ত

Cough Sore Throat: ঋতু বদলের সময় খুকখুকে কাশি, গলা ব্যথা, জ্বর এখন ঘরে ঘরে। অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে ট্রাই করতে পারেন ঘরোয়া উপায়। রান্নাঘরের কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন ৩ রকম ইমিউনিটি বুস্টিং স্যুপ, যা গলা ব্যথা কমাবে, কাশি সারাবে এবং শরীরকে ভিতর থেকে শক্তিশালী করবে।

Cough Sore Throat: সকাল-বিকেল আবহাওয়া বদলাচ্ছে। আর এই সময়েই বাড়ছে খুসখুসে কাশি, গলায় ব্যথা, নাক বন্ধ, জ্বরের সমস্যা। গলা ব্যথার জন্য ঢোক গিলতেও কষ্ট হচ্ছে? বারবার কাশির জন্য রাতে ঘুম হচ্ছে না? এই সময় ডাক্তারের কাছে যাওয়ার আগে রান্নাঘরেই আছে এর সহজ সমাধান।

পুষ্টিবিদরা বলছেন, এই সময় গরম, পুষ্টিকর স্যুপ শুধু গলাকে আরাম দেয় না, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বহুগুণ বাড়িয়ে দেয়। রইল ৩টি জাদুকরী স্যুপের রেসিপি।

১. রসুন-গোলমরিচ টমেটো স্যুপ - গলা ব্যথার যম:

রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এতে থাকা অ্যালিসিন গলা ব্যথা ও ইনফেকশন কমায়।

কীভাবে বানাবেন: ২টি টমেটো, ৪-৫ কোয়া রসুন, একটু আদা, গোলমরিচ একসাথে সিদ্ধ করে নিন। তারপর মিক্সিতে বেটে ছেঁকে নিন। ওই জলে একটু বিটনুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিন। শেষে একটু তুলসী পাতা ছড়িয়ে গরম গরম খান। গলা ব্যথা নিমেষে কমবে।

২. মিক্সড ভেজিটেবল চিকেন স্যুপ - ইমিউনিটি বুস্টার:

জ্বর, দুর্বলতা কাটাতে এর থেকে ভালো কিছু নেই।

কীভাবে বানাবেন: ছোট করে কাটা গাজর, বিনস, পেঁপে, একটু চিকেন, আদা, রসুন দিয়ে প্রেসার কুকারে ৩-৪টি সিটি দিন। তারপর একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে ফুটিয়ে নিন। উপর থেকে লেবুর রস ও গোলমরিচ ছড়িয়ে খান। এতে থাকা প্রোটিন ও ভিটামিন শরীরকে ভিতর থেকে শক্তিশালী করবে, কাশির জীবাণুর সাথে লড়তে সাহায্য করবে।

৩. আদা-হলুদ ডালের স্যুপ - খুসখুসে কাশির অব্যর্থ দাওয়াই:

আদা ও হলুদ দুটোই অ্যান্টি-ইনফ্লেমেটরি। খুসখুসে কাশি কমাতে এর জুড়ি নেই।

কীভাবে বানাবেন: আধা কাপ মুসুর ডালের সাথে এক ইঞ্চি আদা, এক চিমটে কাঁচা হলুদ বাটা, ২ কোয়া রসুন দিয়ে সিদ্ধ করুন। ডাল সিদ্ধ হয়ে গেলে একটু ঘি-তে জিরে ও গোলমরিচ ফোড়ন দিয়ে ডালে ঢেলে দিন। এই স্যুপটি রাতে ঘুমানোর আগে খেলে কাশি অনেক কমে যাবে এবং বুকে জমা কফ বেরিয়ে যাবে।

মনে রাখবেন: স্যুপ খাওয়ার পাশাপাশি দিনে অন্তত ২-৩ বার গরম জলে গার্গল করুন এবং পর্যাপ্ত জল পান করুন। সমস্যা ৩ দিনের বেশি থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

পুজোয় সারারাত ঠাকুর দেখার প্ল্যান? এখন থেকেই পায়ের যত্ন নিন, নাহলে পঞ্চমীতেই ব্যথায় হবেন কাবু
সন্তান পাশে বসেও যেন অনেক দূরে! চাকরির চাপে বাবা-মায়ের সঙ্গে সন্তানের মাঝে তৈরি হচ্ছে অদৃশ্য দেওয়াল?