
বাঙালি বাড়িতে শীতকালে ডালের বড়ি (বিউলি, মুগ বা মশুরের) দিয়ে তরকারি বা মাছের ঝোল অত্যন্ত জনপ্রিয়। যা সুস্বাদু হওয়ার পাশাপাশি উচ্চ প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ।নিয়মিত বড়ি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজমশক্তি উন্নত হয় এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রয়োজনীয় মিনারেল (পটাশিয়াম, ম্যাগনেসিয়াম) পাওয়া যায়।
পূর্ব মেদিনীপুরের খুব জনপ্রিয় হল এক ধরনের নকশা বড়ি। বিউলির ডাল ভাল করে বেটে একটা থালায় পোস্ত বিছিয়ে এই বড়ি দিতে হয়। মূলক নকশা বা কলকা ফুটিয়ে তোলা হয়। যে কারণে এই বড়ির নাম নকশা বড়ি। গরম ভাত কিংবা চায়ের সঙ্গে অপূর্ব লাগে এই বড়ি।
ডালের বড়ি খাওয়ার স্বাস্থ্য উপকারিতা:
* রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: বিউলির ডালে বড়িতে প্রচুর প্রোটিন থাকে। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং স্নায়বিক দুর্বলতা দূর করতে সাহায্য করে।
* হজম ও পেটের স্বাস্থ্য: বড়ি সহজপাচ্য হওয়ায় পেটের সমস্যা বা অম্বলের রোগীদের জন্য উপকারী এবং এতে থাকা ফাইবার হজমশক্তি উন্নত করে।
* ওজন ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ: ফাইবার সমৃদ্ধ হওয়ায় বড়ি খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়াও, মুগ ডালের বড়ি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ কার্যকর।
* হৃদযন্ত্র ও পেশি গঠন: ডালের বড়িতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে। এর প্রোটিন পেশি গঠনে সহায়তা করে।
* পুষ্টি উপাদান: বড়িতে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন থাকে, যা শরীরের পুষ্টির ঘাটতি মেটায়।
খুব বেশি তেল বা মশলা দিয়ে বড়ি রান্না করলে ক্যালোরি বেড়ে যেতে পারে, তাই স্বাস্থ্যকর উপায়ে বড়ি খাওয়া উচিত।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News