Dandruff: খুশকি ইঙ্গিত দিচ্ছে আপনার শরীরের বড় রোগের কথা, জানুন কোন কোন অসুখ লুকিয়ে

Published : Mar 19, 2026, 12:02 PM IST
dandruff

সংক্ষিপ্ত

Dandruff: ড্যানড্রাফ বা খুশকি কিন্তু কোন শুধু সাধারণ সমস্যা নয়।বরং ত্বকের একটি প্রদাহজনিত বা ফাঙ্গাল সমস্যা, শরীরের ভেতরের স্বাস্থ্যের অবনতি নির্দেশ করতে পারে। খুশকি আমরা অনেকেই সাধারণ একটি সমস্যা বলে এড়িয়ে যাই।কিন্তু সব সময় বিষয়টা এতটা সহজ নয়।

Dandruff: ড্যানড্রাফ বা খুশকি কিন্তু কোন শুধু সাধারণ সমস্যা নয়। বরং ত্বকের একটি প্রদাহজনিত বা ফাঙ্গাল সমস্যা, যা শরীরের ভেতরের স্বাস্থ্যের অবনতি নির্দেশ করতে পারে। খুশকি আমরা অনেকেই সাধারণ একটি সমস্যা বলে এড়িয়ে যাই। কিন্তু সব সময় বিষয়টা এতটা সহজ নয়। মাথার ত্বকে দেখা দেওয়া এই ছোট ছোট সাদা দানাই অনেক সময় শরীরের ভেতরের বড় অসামঞ্জস্যের ইঙ্গিত দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, খুশকি শুধু বাহ্যিক সৌন্দর্যের সমস্যা নয়—এটি ত্বকের স্বাস্থ্য, হরমোনের ভারসাম্য, এমনকি শরীরের ইমিউন সিস্টেমের অবস্থারও একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। তাই খুশকিকে হালকা করে না দেখে, এর পেছনের কারণগুলো বোঝা জরুরি। এবার এক নজরে দেখে নেওয়া যাক, খুশকির মাধ্যমে শরীরের ভিতরের কোন কোন সমস্যার ইঙ্গিত মিলতে পারে।

খুশকিতে লুকিয়ে শারীরিক সমস্যার বড় ইঙ্গিত

খুশকি কখনও কখনও শরীরের ভিতরের কিছু সমস্যার ইঙ্গিত দিতে পারে। খুশকি শুধু বাহ্যিক সমস্যা নয়, অনেক সময় ভিতরের ভারসাম্যহীনতারও ইঙ্গিত দেয়।

১) ত্বকের দুর্বলতা: ত্বক ঠিকভাবে নিজেকে রক্ষা করতে পারছে না।

২) হরমোনের ভারসাম্যহীনতা: বিশেষ করে অ্যান্ড্রোজেন হরমোনের পরিবর্তন।

৩) অতিরিক্ত তেল বা সিবাম উৎপাদন: মাথার ত্বক বেশি তেলতেলে হয়ে যাওয়া।

৪) ফাঙ্গাল সংক্রমণ: খুশকি বাড়িয়ে দেয়।

৫) দীর্ঘদিনের প্রদাহ: ত্বক লাল, চুলকানি ও খুশকি বাড়ে।

৬) মানসিক চাপ ও মানসিক ক্লান্তি: ইমিউন সিস্টেম দুর্বল করে।

৭) শরীরে পুষ্টির অভাব: যেমন ভিটামিন বি, জিঙ্কের ঘাটতি।

৮) ইমিউন সিস্টেম দুর্বল হওয়া: শরীর ঠিকমতো সংক্রমণ প্রতিরোধ করতে পারে না।

কখন খুশকি হয়

আমাদের ত্বকের দুটি গুরুত্বপূর্ণ অংশ হল- ১) এপিডার্মিস : এখানেই খুশকি তৈরি হয়, ২) সেবাসিয়াস গ্রন্থি: এটি ত্বকের তেল তৈরি করে। এপিডার্মিসের উপরের স্তরকে বলা হয় স্ট্রাটাম কর্নিয়াম। এখানে মৃত কোষ থাকে, যা স্বাভাবিকভাবে ধীরে ধীরে ঝরে পড়ে। কিন্তু যখন অনেক কোষ একসঙ্গ জমে ঝরে পড়ে, তখনই খুশকি দেখা যায়। এই স্তরটি ঠিকভাবে কাজ না করলে, ত্বক শুকিয়ে যায়, জীবাণু সহজে ভেতরে ঢুকে পড়ে।

খুশকি কীভাবে হয়?

ত্বকের উপর স্বাভাবিকভাবেই কিছু ফাঙ্গাস থাকে। এরা ত্বকের তেল খেয়ে কিছু উপাদান তৈরি করে, যা সাধারণত সমস্যা করে না। কিন্তু ত্বকের সুরক্ষা দুর্বল হলে, এগুলো প্রদাহ সৃষ্টি করে, ত্বকের কোষ দ্রুত বাড়তে শুরু করে। এর ফলে অনেক নতুন ও অপরিণত কোষ তৈরি হয়। সেগুলি একসঙ্গে জমে খুশকি তৈরি করে। প্রদাহ হলে আরও যা হয়, স্বাভাবিকভাবে কোষ ঝরা বন্ধ হয়ে যায়, মৃত কোষ জমে আরও বেশি খুশকি তৈরি হয়।

খুশকির মূল কারণগুলো কী

খুশকি মূলত কী কী মূল কারণে হয় অতিরিক্ত তেল তৈরি, ত্বকের সুরক্ষা নষ্ট হওয়া,ফাঙ্গাসের বৃদ্ধি,দীর্ঘমেয়াদি প্রদাহ,কোষ তৈরির ভারসাম্য নষ্ট হওয়া

 

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

অলিভ অয়েলে আছে একাধিক স্বাস্থ্যগুণ, জেনে নিন কী কী
বাবা ধূমপান করলে শিশুর ডায়াবেটিসের সম্ভাবনা বাড়ে! কি বলছেন গবেষকরা?