
পুজোর ভিড় শেষ, কিন্তু পাহাড় ফাঁকা থাকবে না। এবার শীতের পর্যটক ধরতে বড়সড় মাস্টারপ্ল্যান নিল দার্জিলিং। সিকিমের মতোই উৎসবের মোড়কে শৈলশহরকে সাজিয়ে তোলার উদ্যোগ শুরু হল। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর জুড়ে চলবে একের পর এক উৎসব।
পর্যটন ব্যবসায়ীদের মতে, এখন শুধু গরমের ছুটি নয়, শীতেও প্রচুর পর্যটক পাহাড়ে আসেন কাঞ্চনজঙ্ঘা ও কমলালেবুর টানে। সেই সুযোগকেই কাজে লাগাতে চাইছে প্রশাসন।
*১. ঘুম উইন্টার ফেস্টিভ্যাল (২৮ নভেম্বর - ৭ ডিসেম্বর):* দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে কেন্দ্র করে প্রথমবার হতে চলেছে ১০ দিনের ‘দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ঘুম উইন্টার ফেস্টিভ্যাল-২০২৬’। ঘুম স্টেশন চত্বরে থাকবে টয় ট্রেনের ইতিহাস নিয়ে প্রদর্শনী, লোকসংগীত, ফুড ফেস্টিভ্যাল ও হস্তশিল্পের স্টল।
*২. তিস্তা উৎসব:* ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পাহাড়ে বসছে তিস্তা উৎসবের আসর। এই উৎসবে পাহাড়ি সংস্কৃতি, অ্যাডভেঞ্চার স্পোর্টস ও চা উৎসবকে তুলে ধরা হবে। সূত্রের খবর, এই উৎসবে অতিথি হিসেবে আসতে পারেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে।
*৩. ক্রিসমাস কার্নিভাল ও নিউ ইয়ার ফেস্ট:* বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ম্যাল ও চৌরাস্তা জুড়ে থাকবে আলোর রোশনাই, লাইভ মিউজিক ও কার্নিভাল।
এই প্রসঙ্গে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, নর্থ বেঙ্গলের পর্যটন শাখার চেয়ারম্যান সম্রাট সান্যাল বলেন, "এখন শীতেও বহু পর্যটক পাহাড়ে আসেন। এই সময় বিভিন্ন উৎসবের আয়োজন দার্জিলিং পাহাড়ের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করবে। শুধু দার্জিলিং শহর নয়, আশেপাশের অফবিট গ্রামগুলোও এর ফলে উপকৃত হবে।"
এই উৎসবে স্থানীয় পর্যটন সংগঠনগুলোর উদ্যোগে পাহাড় ও জুড়ে কার্নিভাল আয়োজন থাকবে। মূলত পাখি দেখা এই উৎসবের লক্ষ্য। পাহাড়ের রঙটঙ, সিটড, নেওড়া পাখিদের স্বর্গরাজ্য। হর্নবিল এবং নানা প্রজাতির পাহাড়ি পাখি দেখতে পাওয়া যায় এই সময়ে। প্রাক্তন ক্রিকেটার তথা পাখিপ্রেমী অনিল কুম্বলে ওই উৎসবে অংশ নিতে পারেন। ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিন উৎসব চলবে। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, নর্থ বেঙ্গলের পর্যটন শাখার চেয়ারম্যান সম্রাট সান্যাল বলেন, “এখন শীতেও বহু পর্যটক পাহাড়ে আসেন। এই সময় বিভিন্ন উৎসবের আয়োজন দার্জিলিং পাহাড়ের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করবে।”
পর্যটন দফতরের আশা, এই উইন্টার ক্যালেন্ডারের ফলে সিকিমের পাশাপাশি দার্জিলিংও শীতের অন্যতম সেরা ডেস্টিনেশন হয়ে উঠবে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News