Fashion Tips: রাত জাগার ফল চোখে? এই ৩ থেরাপিতে ১৫ দিনেই গায়েব ডার্ক সার্কেল

Published : Jul 23, 2026, 03:40 PM IST
dark circles home remedies

সংক্ষিপ্ত

Fashion Tips: রাত জাগা আর স্ট্রেসের কারণে চোখের তলায় কালি পড়ে গেছে? ক্রিম-ঘরোয়া টোটকা কাজ দিচ্ছে না? ডাক্তাররা বলছেন নতুন এই থেরাপি মাত্র কয়েকটা সেশনে Dark Circle একদম হালকা করে দিতে পারে।

Fashion Tips: আয়নার সামনে দাঁড়িয়ে চোখের তলার কালো দাগ দেখে মন খারাপ হয়? যতই কনসিলার মাখুন না কেন, "অমাবস্যা" যেন যেতেই চায় না। রাত জাগা, ফোন-ল্যাপটপের স্ক্রিন, স্ট্রেস আর অনিয়মিত জীবন - এই সবকিছুর ফল হল ডার্ক সার্কেল। ক্রিম আর শসার টুকরো দিয়ে কাজ না হলে এবার ভরসা রাখতে পারেন নতুন থেরাপির উপর।

স্কিনের ডাক্তাররা এখন Under Eye এর জন্য কয়েকটা আধুনিক ট্রিটমেন্ট সাজেস্ট করছেন। এগুলোতে কাটা-ছেঁড়া নেই, আর রেজাল্টও বেশ তাড়াতাড়ি চোখে পড়ে।

কী আছে এই নয়া থেরাপিতে?

১. লেজার থেরাপি

এই থেরাপিতে বিশেষ ধরনের লেজার দিয়ে চোখের তলার মেলানিন ভাঙা হয়। যার ফলে কালো ভাবটা আস্তে আস্তে হালকা হয়। সাথে Collagen তৈরি হয়, তাই চামড়াও টানটান হয়। ৪-৫টা সেশনে অনেকটাই ফারাক বোঝা যায়। ব্যথাও নেই বললেই চলে।

২. PRP থেরাপি

একেই বলে Vampire Facial। আপনার শরীর থেকেই রক্ত নিয়ে সেখান থেকে প্লেটলেট আলাদা করে সেটা চোখের তলায় ইনজেক্ট করা হয়। এটা স্কিনকে ভেতর থেকে রিপেয়ার করে আর নতুন কোষ তৈরি করতে সাহায্য করে। ফলে ডার্ক সার্কেল কমার সাথে ফাইন লাইনও কমে।

৩. ফিলার ট্রিটমেন্ট

অনেকের চোখের তলা গর্তের মতো হয়ে যায়। আলো-ছায়ার জন্য সেটাকে আরও কালো লাগে। সেখানে Hyaluronic Acid এর ফিলার দিলে গর্তটা ভরে যায়। ব্যস, ১৫ মিনিটেই চোখের তলা ফ্রেশ দেখায়। রেজাল্ট ১ বছর পর্যন্ত থাকে।

কারা করাতে পারবে?

যাদের বয়স ১৮-এর উপরে, যাদের ডার্ক সার্কেল জিনগত বা রাত জাগার জন্য হয়েছে তারা এই ট্রিটমেন্ট করাতে পারেন। তবে প্রেগন্যান্ট বা কোনো স্কিনের অসুখ থাকলে আগে ডাক্তারের সাথে কথা বলা জরুরি।

খরচ কেমন?

লেজার প্রতি সেশন ৩০০০-৫০০০ টাকা। PRP ৪০০০-৭০০০ টাকা। আর ফিলার একবার করাতে ১৫০-২৫০ টাকা পর্যন্ত লাগতে পারে। ক্লিনিক আর শহর অনুযায়ী দাম আলাদা।

ডার্ক সার্কেল একদিনে যাবে না ভাই। ঘুম, জল আর ভালো ডায়েটও দরকার। কিন্তু যদি অনেকদিন ধরে কষ্ট পান আর ক্রিমে কাজ না হয়, তাহলে ডার্মাটোলজিস্টের সাথে কথা বলে এই থেরাপিগুলো ট্রাই করতে পারেন।

মনে রাখবেন, যেকোনো ট্রিটমেন্টের আগে ভালো ডাক্তারের পরামর্শ নেওয়াটা সবচেয়ে জরুরি। ইউটিউব দেখে বাড়িতে কিছু করবেন না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Fatty Pancreas: ফ্যাটি প্যানক্রিয়াস কী? এই ৫টি লক্ষণ অবহেলা করলেই বিপদ, জানুন এক ক্লিকে
বুক ব্যথা নেই তবুও হার্ট অ্যাটাক! এই ৩ লক্ষণ দেখলেই ডাক্তারের কাছে যান