বাজার থেকে প্রদীপ কিনবেন কেন? ৬টি মোমবাতি আর কর্পূর দিয়েই বানান তেল-প্রদীপ মোমবাতি

Published : Nov 05, 2026, 11:33 PM IST
Diyas

সংক্ষিপ্ত

দীপাবলিতে ঘর সাজাতে দামি মোমবাতি বা প্রদীপ কিনতে হবে না। বাড়িতে থাকা ৬টি সাদা মোমবাতি, ১ কাপ সর্ষের তেল আর কয়েক দানা কর্পূর দিয়েই বানিয়ে ফেলুন তেল-প্রদীপ মোমবাতি। এই প্রদীপ টানা ৩-৪ ঘণ্টা জ্বলবে, তেল ছড়াবে না আর কর্পূরের গন্ধে ঘর ভরে উঠবে।

দীপাবলি মানেই আলোর রোশনাই। কিন্তু সাধারণ প্রদীপে তেল দ্রুত শেষ হয়ে যায় আর তেল ছড়িয়ে যায়। এই সহজ টোটকায় বানান এমন প্রদীপ যা জমাট বেঁধে থাকবে।

তেলের প্রদীপ জ্বালাতে ঝামেলা অনেক। রান্নাঘরে পড়ে থাকা সাধারণ জিনিস দিয়েই দীপাবলির আগে বানিয়ে ফেলতে পারেন এমন প্রদীপ যা দেখতে মোমবাতির মতো, জ্বলবে অনেকক্ষণ, আর ঘর ভরে যাবে সুগন্ধে।

*উপকরন লাগবে:*

- ৬টি ছোট সাদা মোমবাতি

- ১ কাপ সর্ষের তেল বা তিলের তেল

- ৮-১০ দানা কর্পূর

- ১০টি ছোট মাটির প্রদীপ

- সামান্য রঙিন গ্লিটার

*বানানোর পদ্ধতি:*

১. কড়াইয়ে ১ কাপ তেল নিয়ে তাতে ৫-৬টি মোমবাতি ভেঙে দিয়ে কম আঁচে গলাতে থাকুন। মোম পুরো তেলের সঙ্গে মিশে যাবে।

২. মিশ্রণ গলে গেলে ৮-১০ দানা কর্পূর দিয়ে দিন। কর্পূরই আসল ম্যাজিক। এতে ধোঁয়া কম হবে, সুগন্ধ ছড়াবে আর মোমবাতি বেশি সময় জ্বলবে।

৩. আগে থেকেই মাটির প্রদীপে সলতে বসিয়ে রাখুন।

৪. এবার গলানো গরম মিশ্রণটি সাবধানে প্রদীপে ঢেলে দিন।

৫. জমাট বাঁধার আগেই ওপরে একটু গ্লিটার ছড়িয়ে দিন সাজানোর জন্য।

ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে। এবার জ্বালিয়ে দেখুন, টানা ৩-৪ ঘণ্টা আলো দেবে, এক ফোঁটা তেলও গড়াবে না।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

রুটির জন্য আটা মেখে ওপরে আঙুলের ছাপ কেন দেন মা-ঠাকুমারা? এই প্রথার গভীর কারণ জানলে চমকে যাবেন
শাড়ির সঙ্গে আপনার সৌন্দর্য দ্বিগুণ করবে এই ঝুমকা ডিজাইনগুলো