স্মার্টফোনের কভারের পিছনে টাকা রাখলে কী হয় জানেন? বাস্তু মতে এর প্রভাব কিন্তু গুরুতর, না জানলে ভুল করবেন

Published : Sep 12, 2026, 08:41 PM IST
Smart Phone

সংক্ষিপ্ত

স্মার্ট ফোনের পিছনে টাকা অনেকেই রাখেন, কিন্তু এই কারণে জীবনে বিরাট প্রভাব পড়ছে..না জেনে ভুল করছেন না তো? জেনে নিন বাস্তুমতে এর প্রভাব কী কী?

অনেকেই আছেন যারা স্মার্টফোনের পিছনে টাকা রাখেন। বিপদে নিজেকে বাঁচাতে ওটাই সবথেকে নির্ভরযোগ্য জায়গা বলে মনে করেন। কিন্তু আদপেও এই অভ্যাস ভাল না খারাপ জানেন? বাস্তুমতেও কতটা সঠিক এই কাজ, তা কেউই প্রায় জানেন না। আদৌ কি এই অভ্যাস আর্থিক দিকে কোনও প্রভাব ফেলে না দেনা, বা আর্থিক অবনতি হতে পারে?

স্মার্টফোনের পিছনে টাকা রাখার বেশ কিছু প্রভাব রয়েছে। বাস্তুমতে এর প্রভাব আয়ের উপরে পরে। ফোনের পিছনে টাকা রাখা খুব সাধারণ একটা ব্যাপার নয়। আসুন জেনে নেওয়া যাক বাস্তু মতে ঠিক কী কী হতে পারে-

সঞ্চয় বাড়ে-

ফোনের কভারের পিছনে টাকা রাখা থাকলে সচেতনতা ও সঞ্চয়ের প্রতীক হিসাবে মনে রাখা যায়। এমনই বলছেন বাস্তুবীদরা। অর্থাৎ সেই টাকা খরচ না করলে তা সঞ্চয় বাড়াতে সাহায্য করে।

অর্থাগম-

ফোন যেহেতু সবসময় কাছে থাকে অর্থও কাছে থাকে। বাস্তু মতে অর্থকে লক্ষ্মী হিসাবে ধরা হয়, সেই হিসাবে লক্ষ্মীও সব সময় পাশে থাকে। যার ফলে আয় বাড়বে বলে ধরা হয়। এ ছাড়াও মনে করা হয় যে অর্থেক প্রবাহ বাড়ে ফোনের পিছনে টাকা রাখলে।

তবে, এক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানতে বলা হয়েছে বাস্তু শাস্ত্রে। সেগুলি হল-

ছেঁড়া নোট রাখা চলবে না- ছেঁড়া নোট রাখলে খারাপ প্রভাব পড়ে বা আর্থিক অবস্থার অবনতি হয় বলে মনে করা হয়। যেহেতু ছেঁড়া নোট নিগেটিভিটি বহন করে তাই এই ধরনের নোট ফোনের পিছনে রাখতে বারণ করছেন বাস্তুবীদরা।

তবে এই বিষয়ের কোনও বৈজ্ঞানিক ব্যখ্যা নেই।পুরোটাই বাস্তু মতের উপর নির্ভরযোগ্য। যদি বৈজ্ঞানিক দিক দেখি তাহলে ফোনের কভারের পিছনে টাকা রাখলে ফোন তাড়াতাড়ি গরম হয়ে যেতে পারে। কিন্তু বাস্তুমতে এর বেশ কিছু প্রভাব রয়েছে বলেই মত বাস্তুবীদদের।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Herbal Product: বাড়িতে তৈরি হার্বাল পণ্য কতটা নিরাপদ? ডায়েটে কীভাবে যোগ করবেন, জানালেন ডায়াটেশিয়ান
বর্ষার সঙ্গে নস্ট্যালজিয়া আর খিচুড়ির সঙ্গে ইলিশ, বাঙালির আর কী চাই!