এটি আপনার ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। বয়স বাড়ার সাথে সাথে ত্বকে হায়ালুরোনিক অ্যাসিডের পরিমাণ কমে যায়। হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত ফেসওয়াশ ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে এবং বলিরেখা কমে। এই অ্যাসিড তৈলাক্ত ত্বক, সংবেদনশীল ত্বক সহ সব ধরনের ত্বকের জন্য উপকারী।
রেটিনল:
রেটিনল হল ভিটামিন 'এ' এর একটি রূপ। এটি শুধু চোখের জন্যই নয়, ত্বকের জন্যও উপকারী। এটি ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে। কারণ এটি কোলাজেন উৎপাদনকে উদ্দীপিত করে। এর ফলে ত্বক তরুণ দেখায়। মুখের বলিরেখা কমাতে সাহায্য করে। মুখের কালো দাগ কমাতেও সাহায্য করে। তবে কিছু লোকের রেটিনলের প্রতি অ্যালার্জি থাকতে পারে। তাই পুরো মুখে ব্যবহার না করে, ত্বকের একটি ছোট অংশে ব্যবহার করে দেখুন।