ফর্সা হওয়ার ক্রিম মেখেই কিডনি বিকল! পাকিস্তানে তৈরি ২ ক্রিমে মিলল বিষাক্ত ধাতু, দেশজুড়ে হাই অ্যালার্ট জারি

Published : Sep 17, 2026, 12:38 PM IST
Fairness cream

সংক্ষিপ্ত

ফর্সা হতে গিয়ে নিজের কিডনির সর্বনাশ ডেকে আনছেন না তো? কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা CDSCO পাকিস্তানে তৈরি দুটি জনপ্রিয় ফেয়ারনেস ক্রিম নিয়ে দেশজুড়ে সতর্কতা জারি করেছে।

ফর্সা হতে গিয়ে নিজের কিডনির সর্বনাশ ডেকে আনছেন না তো? কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা CDSCO পাকিস্তানে তৈরি দুটি জনপ্রিয় ফেয়ারনেস ক্রিম নিয়ে দেশজুড়ে সতর্কতা জারি করেছে। এই ক্রিমে মাত্রাতিরিক্ত বিষাক্ত ধাতু পাওয়া গেছে যা কিডনি ও মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করতে পারে। নাগপুরে ইতিমধ্যেই ১৮ জন মহিলার কিডনি রোগে আক্রান্ত হওয়ার খবর মিলেছে।

বিজ্ঞাপনে ফর্সা হওয়ার লোভে অনেকেই নামী-দামি ক্রিম মুখে মাখেন। কিন্তু জানেন কি, সেই ক্রিমই আপনার কিডনি বিকল করে দিতে পারে? এবার এমনই চাঞ্চল্যকর সতর্কতা জারি করল কেন্দ্র।

সম্প্রতি সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) দেশজুড়ে একটি পাবলিক হেলথ অ্যালার্ট জারি করেছে। তাদের টেস্টে দুটি ফেয়ারনেস ক্রিমে বিপজ্জনক মাত্রায় ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে।

কোন দুটি ক্রিমে বিপদ?

১. Goree Beauty Cream ২. Chandni Whitening Cream

CDSCO জানিয়েছে, এই দুটি ক্রিমই পাকিস্তানে তৈরি এবং ভারতে বিক্রির জন্য কোনও বৈধ লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই। গত বছর DGFT পাকিস্তান থেকে সমস্ত পণ্য আমদানি নিষিদ্ধ করার পরেও এই ক্রিমগুলি বিউটি পার্লার, লোকাল দোকান এবং অনলাইন প্ল্যাটফর্মে দেদার বিক্রি হচ্ছিল।

কেন এত বিপজ্জনক? কিডনির ক্ষতি কীভাবে হয়?

এই ক্রিমগুলিতে পারদ (Mercury) এবং সীসা (Lead)-এর মতো বিষাক্ত ধাতু নির্দিষ্ট মাত্রার চেয়ে বহুগুণ বেশি পাওয়া গেছে।

পারদ মেলানিন তৈরিতে বাধা দেয়, তাই কয়েকদিন মাখলেই মুখ ফর্সা দেখায়। কিন্তু এই পারদ ত্বকের মাধ্যমে রক্তে মিশে যায়। আমাদের কিডনি রক্তকে ফিল্টার করে, তাই পারদ ধীরে ধীরে কিডনিতে জমতে থাকে।

ডাক্তাররা বলছেন, এর ফলে Membranous Nephropathy নামে একটি কিডনির রোগ হয়। এতে প্রস্রাবের সঙ্গে প্রচুর প্রোটিন বেরিয়ে যায়, পা ফুলে যায়, প্রস্রাবে ফেনা হয়। প্রথমে কোনও লক্ষণ থাকে না। যখন লক্ষণ বোঝা যায়, তখন অনেক দেরি হয়ে যায়, এমনকি ডায়ালিসিস পর্যন্ত লাগতে পারে। পারদ মস্তিষ্কেরও ক্ষতি করে - কাঁপুনি, ভুলে যাওয়া, উদ্বেগ, ঘুম না হওয়ার মতো সমস্যা দেখা দেয়।

নাগপুরে ইতিমধ্যেই এই Goree ক্রিম ব্যবহার করে ১৮ জন মহিলার কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা সামনে এসেছে। পুনেতেও এক ৩০ বছরের যুবক বিয়ের আগে ফর্সা হতে গিয়ে কিডনি রোগে আক্রান্ত হয়েছেন।

আপনি কী করবেন?

CDSCO স্পষ্ট জানিয়েছে - এই দুটি ক্রিম এখনই কেনা বন্ধ করুন। যদি কিনে থাকেন, ব্যবহার করবেন না। শুধু এই দুটি নয়, যে কোনও ক্রিম কেনার আগে ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট, লাইসেন্স নম্বর আছে কিনা দেখে নিন। সস্তায় অনলাইনে বিক্রি হওয়া অচেনা ফর্সা হওয়ার ক্রিম থেকে দূরে থাকুন।

সুস্থ ত্বকই সুন্দর ত্বক, ফর্সা ত্বক নয়। কোনও সমস্যা হলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Dark Circles Home Remedies: চোখের নিচের ডার্ক সার্কেল দূর করার ৬টি সহজ উপায়
Paneer Biriyani: দুপুরের মেনুতে চমক! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁর মতো পনির বিরিয়ানি ও রায়তা, রইল সহজ রেসিপি