সামনেই উৎসবের মরসুম। আর এই সময়ে দীপিকা পাড়ুকোনের মতো গ্ল্যামারাস আর আকর্ষণীয় হয়ে উঠতে চান? তাঁর অসাধারণ কিছু আই-মেকআপ লুক দেখে নিন, যা আপনাকেও করে তুলবে অনন্যা। জানতে স্ক্রল করতে থাকুন।
দীপিকা পাড়ুকোনের কথা ভাবলেই তাঁর বড়, সুন্দর দুটি চোখের কথা মনে আসে। এই চোখদুটিই তাঁর ধারালো মুখ আর আকর্ষণীয় চেহারায় অন্য মাত্রা যোগ করে। এই উৎসবের মরসুমে নজরকাড়া লুকের জন্য দেখে নিন দীপিকার সেরা কিছু আই-মেকআপ।
25
চোখে গাঢ় কালো আইশ্যাডো, তার সঙ্গে মানানসই ব্ল্যাক আইলাইনার আর মাস্কারা। এই লুকে আপনাকে একাধারে গর্জিয়াস ও বোল্ড দেখাবে।
35
বেস হিসেবে চোখে দিন আকর্ষণীয় নিউড আইশ্যাডো। সঙ্গে আর কোনও জাঁকজমক নেই। শুধু একটা সাধারণ আইলাইনারেই আপনার সাজ সম্পূর্ণ হবে।
45
এই উৎসবের মরসুমে চোখে আনুন রঙের ছোঁয়া। দীপিকার মতো করে রঙটা ব্লেন্ড করুন। এতে চোখে গভীরতা আসবে এবং বোল্ড উইংড লাইনারের মতো দেখাবে।
55
আপনার গোলাপি মেকআপের সঙ্গে মিলিয়ে চোখে দিন হালকা গোলাপী আইশ্যাডোর ছোঁয়া। যে কোনও ভারতীয় পোশাকের সঙ্গে এই লুকটা দারুণ মানাবে।