মাত্র ১০ মিনিটে বানান জিভে জল আনা ৫ স্যান্ডউইচ, বাচ্চা থেকে বড়, সবাই খাবে

Published : Sep 21, 2026, 06:57 PM IST
World Sandwich Day

সংক্ষিপ্ত

ব্যস্ত সকালে সবার একটাই সমস্যা - কী বানাবো যা তাড়াতাড়ি হবে আবার পেটও ভরবে? তার সেরা সমাধান হল স্যান্ডউইচ। পাউরুটি, একটু সবজি আর সস থাকলেই কেল্লাফতে। রইল ৫টি সুপারহিট স্যান্ডউইচের রেসিপি যা ১০ মিনিটে রেডি হয়ে যাবে।

ব্যস্ত সকালে সবার একটাই সমস্যা - কী বানাবো যা তাড়াতাড়ি হবে আবার পেটও ভরবে? তার সেরা সমাধান হল স্যান্ডউইচ। পাউরুটি, একটু সবজি আর সস থাকলেই কেল্লাফতে। রইল ৫টি সুপারহিট স্যান্ডউইচের রেসিপি যা ১০ মিনিটে রেডি হয়ে যাবে।

১. বম্বে আলু স্যান্ডউইচ

বাঙালির সবচেয়ে প্রিয়। সেদ্ধ আলু হাতে চটকে নিন। তাতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা, চাট মসলা, বিটনুন আর লেবুর রস মেশান। পাউরুটিতে মাখন আর ধনে-পুদিনার চাটনি মাখিয়ে এই আলুর পুর ভরে তাওয়ায় হালকা সেঁকে নিন।

২. ভেজ মেয়ো স্যান্ডউইচ

বাচ্চাদের টিফিনের জন্য বেস্ট। একটি পাত্রে ছোট করে কাটা শসা, টমেটো, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম নিন। তাতে ২ চামচ মেয়োনিজ, সামান্য গোলমরিচ আর নুন মেশান। চাইলে একটু টমেটো কেচাপ দিন। এবার এই মিশ্রণটি দুটি পাউরুটির মাঝে দিয়ে কেটে পরিবেশন করুন। সেঁকার দরকারও নেই।

৩. ডিম ভুজিয়া স্যান্ডউইচ

আমিষ প্রেমীদের জন্য। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, লঙ্কা কুচি ভেজে দুটি ডিম ভেঙে ঝুরো করে ভুজিয়া বানিয়ে নিন। নুন, গোলমরিচ দিন। এবার পাউরুটিতে মাখন মাখিয়ে এই ডিম ভুজিয়া ভরে গ্রিল করে নিন।

৪. চিজ কর্ন স্যান্ডউইচ

সুইট কর্ন সেদ্ধ করে নিন। তার সঙ্গে গ্রেট করা চিজ, এক চামচ মেয়োনিজ, সামান্য চিলি ফ্লেক্স আর অরিগানো মেশান। এই পুরটি পাউরুটিতে ভরে তাওয়ায় চেপে চেপে সেঁকুন যতক্ষণ না চিজ গলে যায়। বাচ্চারা খুব পছন্দ করবে।

৫. পিনাট বাটার কলা স্যান্ডউইচ

মিষ্টি কিছু খেতে ইচ্ছে হলে। পাউরুটিতে পিনাট বাটার ভালো করে মাখান। ওপরে গোল গোল করে কাটা কলা সাজিয়ে দিন। ওপর থেকে একটু মধু ছড়িয়ে অন্য পাউরুটি দিয়ে চাপা দিন। হেলদি, টেস্টি এবং এনার্জিতে ভরপুর।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Hair Care Tips: চুলে তেল মাখবেন কখন, সঠিক সময় কোনটা, জানেন? সকালে না রাতে?
পুজোর আগেই মুখে ব্রণ, চোখের নিচে কালি? 'স্ট্রেসড স্কিন' থেকে মুক্তির ৫ টোটকা