Spices Reserved Tips: এই ৫টি মশলা ফ্রিজে না রাখলে গন্ধ-রং-ঝাঁঝ সব শেষ, রান্নার স্বাদ বিগড়ে যাবে নিশ্চিত

Published : Nov 17, 2026, 01:27 PM IST
spices and health why chilli is good for you and why moderation matters

সংক্ষিপ্ত

Spices Reserved Tips: এই ৫টি মশলা ফ্রিজে না রাখলে গন্ধ-রং-ঝাঁঝ সব শেষ! রান্নায় দিলে স্বাদ বিগড়ে যাবে নিশ্চিত। অনেক মশলাই ভুল জায়গায় রাখার জন্য নষ্ট হয়ে যায়, জেনে নিন কোন ৫টি মশলা অবশ্যই ফ্রিজে রাখা উচিত। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Spicy Reserved Tips: আমরা রান্নাঘরে অনেক দাম দিয়ে ভালো ভালো মশলা কিনে আনি, কিন্তু সঠিকভাবে সংরক্ষণ না করার জন্য কয়েকদিনের মধ্যেই তার গন্ধ, রং, ঝাঁঝ সব উবে যায়। রান্নায় দিলেও আর আগের মতো স্বাদ আসে না। বাইরে খোলা কৌটোয় বা গ্যাসের পাশে মশলা রাখা সবচেয়ে বড় ভুল।

জেনে নিন এমন ৫টি মশলা, যেগুলো ভুলেও বাইরে রাখবেন না। এগুলো ফ্রিজে রাখলেই মাসের পর মাস থাকবে টাটকা।

১. কসুরী মেথি:

শুকনো কসুরী মেথির আসল জাদুই তার গন্ধে। বিরিয়ানি হোক বা চানা মশলা, শেষে একটু কসুরী মেথি না দিলে চলেই না। কিন্তু বাইরে রাখলে খুব তাড়াতাড়ি সেই মিষ্টি গন্ধ উবে যায়, পাতাগুলি শুকিয়ে নেতিয়ে যায়, গুঁড়ো হয়ে যায়। তাই কেনার পর এয়ারটাইট কাচের কৌটোতে ভরে অবশ্যই ফ্রিজে রাখুন। মাসের পর মাস টাটকা থাকবে, হাতে ডললেই বেরোবে সুন্দর গন্ধ।

২. কাশ্মীরি লঙ্কাগুঁড়ো:

এই লঙ্কার কাজ ঝাল দেওয়া নয়, রান্নায় টকটকে লাল রং আনা। কিন্তু গরমে, গ্যাসের কাছাকাছি বা রোদ লাগে এমন জায়গায় এই মশলা রাখলে এর লাল রং ফিকে হয়ে বাদামি হয়ে যায়, ঝাঁঝও কমে যায়। ফ্রিজে এয়ারটাইট কৌটোয় রাখলে রং থাকবে টকটকে লাল, গুঁড়োও থাকবে ঝরঝরে, দলা পাকাবে না।

৩. হিং আর কেশর:

এই দুটোই খুব দামি মশলা। রান্নায় অল্প ব্যবহার করলেই সুগন্ধে ভরে যায়। হিং বাইরে রাখলে তার গন্ধ পুরো রান্নাঘরে, এমনকি পাশের মশলাতেও ছড়িয়ে যায়, আর নিজের ঝাঁঝ হারিয়ে ফেলে শক্ত হয়ে যায়। কেশরও বাইরে থাকলে বাতাসের আর্দ্রতায় রং আর গন্ধ নষ্ট হয়ে যায়। তাই দুটিকেই ছোট বায়ুনিরোধী কৌটোতে ভরে ফ্রিজে রাখাই বুদ্ধিমানের কাজ। হিং-এর কৌটোর মুখ ভালো করে আটকাবেন।

৪. মগজ দানা আর পোস্ত:

বাঙালি রান্নাঘর এই দুটি উপকরণ ছাড়া অচল। আলু-পোস্ত থেকে শাহি কোর্মা সবেতেই লাগে। এই দুটি বীজে তেলের ভাগ বেশি থাকে। তাই বাইরে, বিশেষ করে গরমে রাখলে তাড়াতাড়ি তেলচিটে গন্ধ হয়ে যায়, তেতো লাগে এবং পোকাও ধরে যায়। ফ্রিজে রাখলে অনেকদিন ভাল থাকবে, তেতো হবে না। পোস্ত ফ্রিজে রাখলে বাটতেও সুবিধা হয়।

৫. শুঁঠ (শুকনো আদাগুঁড়ো) আর আমচুর:

চাট মশলা, চাটনি বা আচারে এই দুটি গুঁড়ো মশলার ব্যবহার হয়। দুটিই বাতাস থেকে আর্দ্রতা টেনে নেয়। বাইরে রাখলে দলা পাকিয়ে শক্ত ঢেলা হয়ে যায়, টক ভাব আর ঝাঁজ কমে যায়। ফ্রিজে এয়ারটাইট কৌটোয় রাখলে গুঁড়ো থাকবে ঝরঝরে, স্বাদও থাকবে একদম ঠিকঠাক।

ফ্রিজ থেকে বের করে সরাসরি গরম রান্নায় দেবেন না। যতটুকু লাগবে ততটুকু বের করে কৌটো আবার ফ্রিজে ঢুকিয়ে দিন, নাহলে বারবার ঠান্ডা-গরমে জলীয় বাষ্প জমে মশলা নষ্ট হয়ে যাবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Hair Growth: চুল দ্রুত লম্বা করতে কাজে লাগান এই ৮ ঘরোয়া টোটকা
Water Quality: ওয়াটার পিউরিফায়ার ছাড়াই যে ৭ দেশে সরাসরি কলের জল খাওয়া যায়