Koraishutir Ruti: কড়াইশুঁটির কচুরি তো খেয়েছেন, এবার বানান কড়াইশুঁটির রুটি, দুর্দান্ত রেসিপি

Published : Nov 20, 2026, 07:22 PM IST
green peas roti recipe without oil healthy winter breakfast koraishutir ruti

সংক্ষিপ্ত

শীতকাল এলেই বাজারে ভরে যায় টাটকা কড়াইশুঁটি। আর কড়াইশুঁটি দেখলেই আমাদের মনে পড়ে গরম গরম কচুরির কথা। কিন্তু রোজ রোজ তেলে ভাজা কচুরি খেলে ওজন বাড়বে, গ্যাস-অম্বলও হবে। তাই যারা স্বাস্থ্য সচেতন, তাদের জন্য রইল এক দারুণ বিকল্প— কড়াইশুঁটির রুটি। এতে একফোঁটাও তেল লাগবে না, অথচ খেতে হবে দুর্দান্ত।

শীতকাল এলেই বাজারে ভরে যায় টাটকা কড়াইশুঁটি। আর কড়াইশুঁটি দেখলেই আমাদের মনে পড়ে গরম গরম কচুরির কথা। কিন্তু রোজ রোজ তেলে ভাজা কচুরি খেলে ওজন বাড়বে, গ্যাস-অম্বলও হবে। তাই যারা স্বাস্থ্য সচেতন, তাদের জন্য রইল এক দারুণ বিকল্প— কড়াইশুঁটির রুটি। এতে একফোঁটাও তেল লাগবে না, অথচ খেতে হবে দুর্দান্ত।

উপকরণ:

  • কড়াইশুঁটি - ১ কাপ
  • গমের আটা - দেড় কাপ
  • হলুদ গুঁড়ো - আধ চা চামচ
  • লাল লঙ্কার গুঁড়ো - ২ চা চামচ (ঝাল বুঝে কমাতে পারেন)
  • নুন - স্বাদমতো
  • জল - পরিমাণমতো

কড়াইশুঁটির রুটির প্রণালী:

প্রথম ধাপ : কড়াইশুঁটি প্রথমে নুন জলে ৫-৭ মিনিট সেদ্ধ করে নিন। এতে কড়াইশুঁটি নরম হবে এবং কাঁচা গন্ধ চলে যাবে। সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে ঠান্ডা করে মিক্সিতে বা হাতে ভালো করে মেখে মিহি বাটা বানিয়ে নিন।

দ্বিতীয় ধাপ : এবার একটি বড় বাটিতে আটা, কড়াইশুঁটির বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও স্বাদমতো নুন নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে জল দিয়ে নরম করে একটি মণ্ড তৈরি করুন। এই মণ্ডে আলাদা করে তেল দেওয়ার দরকার নেই। ১০ মিনিট ঢাকা দিয়ে রাখুন।

তৃতীয় ধাপ : মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে নিন। এবার শুকনো আটা ছড়িয়ে লেচিগুলোকে গোল রুটির আকারে বেলে নিন। খুব পাতলা করবেন না, একটু মোটা রাখলে রুটি নরম থাকে।

চতুর্থ ধাপ : এবার একটি নন-স্টিক প্যান বা তাওয়া ভালো করে গরম করে নিন। তেল ছাড়াই রুটিগুলো দিয়ে দুপিঠ ভালো করে সেঁকে নিন। ফুলে উঠলে বুঝবেন ভিতর থেকেও সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, তৈরি আপনার তেল ছাড়া হেলদি কড়াইশুঁটির রুটি।

পরিবেশন টিপস

চাইলে ওপর থেকে সামান্য ঘি মাখিয়ে নিতে পারেন, না মাখালেও চলবে। গরম গরম পরিবেশন করুন আলুর দম, বেগুন ভর্তা বা শুধু টক দইয়ের সঙ্গে। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, ওরাও চেটেপুটে খাবে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

ছেঁড়া তোয়ালে ভুলেও ফেলবেন না! ঘরের এই ৫ কাজে লাগালে টাকা বাঁচবে, দেখতে লাগবে নতুনের মতো
Heart Health: সুস্থ রাখতে ডায়েটে রাখুন এই ৭টি খাবার