Happy Rose Day: রোজ ডে-তে জেনে নিন গোলাপ ত্বক ও চুলের জন্য কতটা উপকারী, রইল এর স্বাস্থ্যগুণের খোঁজ

Published : Feb 07, 2026, 05:53 PM IST
rose day

সংক্ষিপ্ত

প্রেম নিবেদনের প্রতীক গোলাপ শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয়, এর একাধিক স্বাস্থ্যকর গুণও রয়েছে। এটি ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধান করে, যেমন বলিরেখা ও খুশকি দূর করে। এছাড়াও, গোলাপ মানসিক চাপ কমাতে এবং শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে।

চারিদিকে পালিত হচ্ছে রোজ ডে। আজ ভালোবাসার মানুষকে গোলাপ দিয়ে মনের কথা জানানোর দিন। এই বিশেষ দিনটি সকলেই নিজের মতো করে পালন করে থাকেন। আজ এই বিশেষ দিনে রইল এক অজানা তথ্য। রোজ ডে-তে জেনে নিন গোলাপ ত্বক ও চুলের জন্য কতটা উপকারী। জেনে নিন গোলাপ স্বাস্থ্যের জন্য উপকারী কী না।

ত্বকের জন্য গোলাপ

  • গোলাপ ত্বকের জন্য বেশ উপকারী। গোলাপ জল ত্বককে প্রাকৃতিক ভাবে ময়েশ্চরাইজ করে। এটি ত্বককে নরম করে। গোলাপ জলের নিয়মিত ব্যবহারে ত্বক নরম, কোমল ও সতেজ হয়ে থাকে।
  • ত্বকের পি এইচ ব্যালেন্স ঠিক থাকে গোলাপ জলের গুণে। এটি ত্বকের অতিরিক্ত তেল রাখে নিয়ন্ত্রণে। তেমনই লোমকূপ পরিষ্কার করতে সাহায্য করে এই গোলাপ। যাদের ত্বকে অধিক ব্রণ হয়, তারাও গোলাপ জল বা গোলাপের পাপড়ি দিয়ে তৈরি প্যাক ব্যবহার করতে পারেন। এতে মিলবে উপকার।
  • বার্ধক্যরোধী ও প্রদাহরোধী নামে খ্যাত গোলাপ। গোলাপে আছে ভিটামানি এ এবং সি। যা বলিরেখা দূর করে। ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। তেমনই ত্বকের প্রদাহ কমায়। এটি ত্বকের লালচে ভাব কমাতে সাহায্য করে থাকে। তাই নিয়মিত ব্যবহার করতে পারেন গোলাপ জল বা গোলাপের পাপড়ি দিয়ে তৈরি প্যাক।
  • তেমনই টোনার হিসেবে ব্যবহার করতে পারেন গোলাপ জল। এটি প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে কাজ করে। ত্বকের জন্য বেশ উপকারী এই টোনার।

চুলের জন্য গোলাপ

  • গোলাপ খুশকি দূর করতে সাহায্য করে। গোলাপ জল তুলোয় করে স্ক্যাল্পে লাগান। এটি মাথার ত্বকের অতিরিক্ত তেল দূর করবে, খুশকি দূর করবে তেমনই মাথার ত্বক পরিষ্কার করবে।
  • চুলের বৃদ্ধির জন্য উপকারী গোলাপ। গোলাপ তেল চুলের ফলিকলকে শক্তিশালী করতে সাহায্য করে।
  • তেমনই প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে গোলাপ। চুলের জন্য তৈরি করুন গোলাপের প্যাক। এই প্যাক ব্যবহারে মিলবে উপকার।

স্বাস্থ্যের জন্য গোলাপ

  • মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারেন গোলাপের গুণে। গোলাপের ঘ্রাণ মানসিক উদ্বেগ কমায়। তেমনই মেজাজ করে উন্নত।
  • অ্যাসিডিটি কমাতে এবং শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে গোপাপ। তেমনই যারা নিয়মিত গোলাপ চা খান, তাদের মাসিকের ব্যথা কম হয়। গোলাপ জল ত্বকের ছোটখাটো ক্ষতি বা দাগ কমাতে সাহায্য করে থাকে।

 

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

প্রপোজ ডে: এই বিশেষ দিনে প্রেমিকাকে দিন এই ৭টি বাজেট-ফ্রেন্ডলি উপহার
Propose Day 2026: রইল ৪০+ রোমান্টিক মেসেজ, দেখে নিন প্রপোজ ডে-তে মনের মানুষকে কী বার্তা দেবেন