Heatwave Gardening: হিটওয়েভ গার্ডেনিং টিপস! তীব্র গরমে গাছ বাঁচানোর ম্যাজিক্যাল টিপস জেনে নিন

Published : Jun 25, 2026, 08:49 PM IST
balcony garden heat wave protection

সংক্ষিপ্ত

তীব্র গরমে কীভাবে গাছের যত্ন নেবেন? জেনে নিন ৭টি দুর্দান্ত টিপস

হিটওয়েভে গাছ বাঁচানোর ৭টা জল টিপস:

১. সময়টাই আসল - ভোর বা সন্ধ্যা সকাল ৫টা-৮টা বেস্ট। মাটি ঠান্ডা থাকে, জল গোড়া পর্যন্ত পৌঁছায়। সন্ধ্যা ৬টার পর দিলেও চলবে। ভুলেও দুপুর ১২টা-৪টে জল দিও না। গরম মাটিতে ঠান্ডা জল পড়লে গাছ "শক" পায়। পাতা পুড়ে যায়।

২. পাতায় না, গোড়ায় ঢালো শাওয়ার দিয়ে পাতা ভেজালে জল ৮০% বাষ্প হয়ে যায়। মগ দিয়ে সরাসরি টবের মাটিতে গোড়ার চারপাশে দাও। গভীরে যাক। অল্প অল্প করে ৩ বারে দাও, যাতে জল ধরে।

৩. মালচিং = গাছের AC টবের মাটির উপর ২ ইঞ্চি পুরু করে শুকনো পাতা, খড়, নারকেল ছোবড়া, কাঠের গুঁড়ো বিছিয়ে দাও। এটাকে মালচিং বলে। কাজ: রোদ মাটিতে লাগতে দেবে না, জল বাষ্প হবে না। মালচ দিলে জল দেওয়া ৫০% কম লাগে। সপ্তাহে ১ বার খুঁচিয়ে দিও।

৪. টব মাটিতে নামাও, ছাদ থেকে সরাও ছাদের টবের তলা আগুনের মতো গরম হয়। তলার শিকড় সেদ্ধ হয়ে যায়। টব মাটিতে, বারান্দার মেঝেতে রাখো। তলায় ইট/কাঠের টুকরো দাও যাতে হাওয়া চলাচল করে।

৫. সপ্তাহে ১ দিন "ডুব স্নান" খুব ছোট টব হলে সপ্তাহে ১ দিন পুরো টবটা বালতি জলে ১০ মিনিট ডুবিয়ে রাখো। মাটির সব ফাঁক জলে ভরে যাবে। এটাকে বলে "bottom watering"। গাছ ৩-৪ দিন হাইড্রেটেড থাকবে।

৬. দুপুরে শেড দাও - ৫০% শেড নেট রোদসহিষ্ণু গাছ বাদে বাকি সব গাছে দুপুর ১টা-৪টে ৫০% শেড নেট টাঙাও। কাপড়, পুরোনো চাদর দিয়েও চলবে। সরাসরি রোদ আটকালে গাছের জল চাওয়া ৪০% কমে যাবে।

৭. বিকেলে মিস্ট স্প্রে - কিন্তু পাতায় বিকেল ৫টার পর পাতায় হালকা জল স্প্রে করো। এটা জল দেওয়া না, "কুলিং"। পাতার তাপমাত্রা কমায়। কিন্তু রাতে ভেজা রাখবে না, ফাঙ্গাস হবে।

কোন গাছে কত জল দেবেন?

আঙুল ২ ইঞ্চি মাটিতে ঢোকাও। শুকনো লাগলে জল দাও। ভেজা লাগলে না। সাকুলেন্ট, ক্যাকটাস সপ্তাহে ১ বার। জবা, গাঁদা, পাতাবাহার ২ দিন পর। লেবু, টমেটো রোজ, কিন্তু অল্প।

ভুল ৩টে জিনিস একদম করবে না: ১. দুপুরে গাছে জল স্প্রে - পাতা পুড়বে, ম্যাগনিফাইং গ্লাসের মতো কাজ করবে। ২. রোজ অল্প অল্প জল - শিকড় উপরে চলে আসবে, গাছ দুর্বল হবে। ৩. টবের নিচে জল জমিয়ে রাখা - শিকড় পচে যাবে। ড্রেনেজ মাস্ট।

শেষ কথা: হিটওয়েভে গাছ মরে না, মারে আমরা। ভুল সময়ে জল দিয়ে, না বুঝে। গাছও মানুষের মতো - রোদে দাঁড়িয়ে থাকতে পারে না, ছায়া আর জল চায়।

আজ বিকেলেই টবের উপর শুকনো পাতা বিছিয়ে দাও। ৩ দিন পর দেখো, গাছের পাতা কেমন তরতাজা।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Lightning Safety Tips: মোবাইল চার্জ থেকে সাঁতার, বজ্রপাতের সময় কী করবেন, কী করবেন না
Fatty Liver: এই এক মশলার জলেই কমবে বিপদ! সকালে খালি পেটে খেলেই ম্যাজিক