
Fashion Tips: বাজারের টোনারে অ্যালকোহল, সুগন্ধি আর কেমিক্যাল ভর্তি। যাদের সেনসিটিভ স্কিন, তাদের তো র্যাশ, লালচে ভাব আরও বেড়ে যায়। তার চেয়ে ভালো নয় কি রান্নাঘরের ফল-সবজি দিয়ে নিজেই টোনার বানিয়ে নেওয়া? কোনও কেমিক্যাল নেই, খরচও কম, আর ফলও দারুণ।
১. তৈলাক্ত ও ব্রণযুক্ত ত্বকের জন্য - শসা ও পাতিলেবু টোনার
যাদের মুখে তেল জমে, ব্রণ ও দাগছোপ আছে তাদের জন্য এটা বেস্ট।
কীভাবে বানাবেন: একটা মাঝারি শসার রস বের করে নিন। তার সঙ্গে ১ চা চামচ পাতিলেবুর রস আর ২ চা চামচ গোলাপ জল মেশান।
কেন কাজ করবে: শসা ত্বককে ঠান্ডা করে, র্যাশ কমায়। পাতিলেবুতে থাকা ভিটামিন C দাগছোপ হালকা করে আর তেল নিয়ন্ত্রণ করে।
ব্যবহার: তুলোয় করে দিনে ২ বার মুখে লাগান। ফ্রিজে ৪-৫ দিন ভালো থাকবে।
২. শুষ্ক ও সংবেদনশীল ত্বকের জন্য - তরমুজ ও গোলাপ জল টোনার
যাদের ত্বক অল্পেই লাল হয়ে যায়, টান ধরে, তাদের জন্য।
কীভাবে বানাবেন: ৪-৫ টুকরো তরমুজ ব্লেন্ড করে রস ছেঁকে নিন। তার সঙ্গে সম পরিমাণ খাঁটি গোলাপ জল আর ১ চা চামচ অ্যালোভেরা জেল মেশান।
কেন কাজ করবে: তরমুজে আছে লাইকোপিন ও জল, যা ত্বককে হাইড্রেট করে। গোলাপ জল র্যাশ ও জ্বালা কমায়।
ব্যবহার: স্প্রে বোতলে ভরে ফ্রিজে রাখুন। যখনই মুখ শুকনো লাগবে, স্প্রে করুন।
৩. দাগছোপ ও অনুজ্জ্বল ত্বকের জন্য - টমেটো ও আলুর রসের টোনার
যাদের মুখে পুরনো দাগ, ট্যান বা কালচে ভাব আছে, তাদের জন্য এই টোনার ম্যাজিকের মতো কাজ করবে।
কীভাবে বানাবেন: একটা ছোট আলু ও একটা টমেটোর রস বের করে নিন। ২:১ অনুপাতে মিশিয়ে তাতে কয়েক ফোঁটা মধু যোগ করুন।
কেন কাজ করবে: আলুর রস প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট, দাগ হালকা করে। টমেটোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের তারুণ্য ফেরায়।
ব্যবহার: রাতে মুখ ধুয়ে এই টোনার লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। রোজ ব্যবহারে ২ সপ্তাহে পার্থক্য বুঝবেন।
মনে রাখবেন:
- সবসময় প্যাচ টেস্ট করে নেবেন।
- টোনার সবসময় ফ্রিজে রাখবেন, ৫-৬ দিনের বেশি ব্যবহার করবেন না।
- দিনের বেলা এই টোনার লাগিয়ে রোদে বেরোলে সানস্ক্রিন অবশ্যই লাগাবেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News