
হঠাৎ বাড়িতে অতিথি এলে কম সময়ে সুস্বাদু কিছু বানাতে সরষে-পোস্ত দিয়ে কাতলা মাছের ঝাল সেরা পছন্দ। সরষে, পোস্ত, কাঁচা লঙ্কা ও টমেটোর মিশ্রণে তৈরি এই পদটি গরম ভাতের সাথে অনন্য স্বাদ দেয়। মাছে নুন-হলুদ মাখিয়ে হালকা ভেজে, জিরে ফোড়ন দিয়ে মশলা কষিয়ে ১৫-২০ মিনিটে এই সুস্বাদু ঝাল তৈরি করা যায়।
বাড়িতে কাতলা মাছ নিয়ে আসলে পরে একঘেয়ে ঝোল করতে কারোরই ভালো লাগেনা। অথবা একঘেয়ে ধরনের পদ খেতেও ইচ্ছে করে না। তবে স্বাদ বদল করতে আপনি বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু এই রেসিপিটি। যা সহজেই বাড়িতে বানাতে পারবেন।
কাতলা মাছের ঝালদা তৈরির বিস্তারিত প্রণালী:
* প্রস্তুতি: ৪-৫ পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে ১০ মিনিট রাখুন।
* মশলা: ১ টেবিল চামচ কালো সরষে, ১ টেবিল চামচ পোস্ত এবং ২-৩টি কাঁচা লঙ্কা একসাথে বেটে পেস্ট তৈরি করুন, সাথে ধনেপাতা কুচি, পেঁয়াজ বাটা দিয়ে একসাথে একটা পেস্ট তৈরি করুন।
* মাছ ভাজা: কড়াইতে সর্ষের তেল গরম করে মাছের টুকরোগুলো হালকা সোনালী করে ভেজে তুলে রাখুন।
* ফোড়ন ও মশলা: ঐ তেলেই ১/২ চা চামচ কালো জিরে ও ১টি চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিন। একটি মাঝারি আকারের টমেটো কুচি ও স্বাদমতো নুন দিয়ে টমেটো নরম হওয়া পর্যন্ত ভাজুন।
* কষানো: সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা কষান। মশলা থেকে তেল ছাড়লে সরষে-পোস্ত, পেঁয়াজ বাটা ও ধনেপাতা বাটা পেস্ট দিয়ে আরও ১ মিনিট কষান।
* ঝালদা তৈরি: ১ কাপ গরম জল দিয়ে ঝোল ফুটলে ভাজা মাছগুলো দিয়ে দিন। আঁচ কমিয়ে ৫-৭ মিনিট ফুটিয়ে নিন যাতে মাছের ভেতরে মশলা ঢোকে।
* পরিবেশন: উপর থেকে সামান্য কাঁচা সরষের তেল ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন।
টিপস: মাছ ভাজার সময় খুব কড়া করবেন না, তাহলে ঝোলের স্বাদ কমে যেতে পারে। সরষে বাটার সময় সামান্য নুন দিয়ে বাটলে সরষে তিতো হয় না।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News