Ginger Milk Tea: কীভাবে বানাবেন কড়া আদা চা? রইল একদম অন্যরকম রেসিপি! জানেন না অনেকেই

Published : Feb 26, 2026, 10:24 PM IST
This is what happens when you drink ginger tea on an empty stomach

সংক্ষিপ্ত

বহু মানুষ আদা দিয়ে চা খেতে ভালোবাসেন। এবার এই আদা কখন চা’য়ে দিলে আপনার চা’য়ে বাড়তি ঝাঁজ থাকবে সেই বিষয়ে বিশেষ টিপস

চা খেতে ভালোবাসে না এমন মানুষ আপনি খুবই কম পাবেন। তবে চা তৈরি করে একদিকে যেমন সহজ বিষয়। তেমনই চিনি অথবা চা পাতার একটু হেরফের হলে, চায়ের আসল স্বাদ পাওয়া যায় না। কড়া বা পারফেক্ট আদা চায়ের আসল রহস্য হলো আদা দেওয়ার সঠিক সময় এবং দুধ-চায়ের অনুপাত। চা কাকু বা বিশেষজ্ঞদের মতে, দুধ ফুটে ওঠার পর এবং চা পাতা দেওয়ার পরেই থেঁতো করা আদা দেওয়া উচিত, একদম শুরুতে নয় । আদা দেওয়ার পর ২-৩ মিনিট ফুটতে দিলে আদা ও চায়ের সুগন্ধ ও ঝাঁঝ সেরা হয়।

আপনি যখন চা করবেন, তখন মাথায় রাখবেন চায়ের গুণমান। অর্থাৎ দুধ, চা, চিনি যোগ করার পর সব সময় চায় আদা যোগ করবেন। এছাড়াও, চা ফুটে ওঠার পরেই আদা যোগ করতে ভুলবেন না। এতে চায়ের মধ্যে কড়া ভাব আসে (Cooking Tips)।

কড়া আদা চা তৈরির আসল রহস্য ও পদ্ধতি:

* আদা দেওয়ার সঠিক সময়: দুধ ও জল ফুটতে শুরু করলে এবং চায়ের লিকার (চা পাতা ও চিনি) মেশানোর পরেই আদা দিতে হয়। অনেকে শুরুতেই আদা দিয়ে দেন, এতে দুধ কেটে যাওয়ার বা আদার কড়া স্বাদ হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

* আদা প্রস্তুতির ধরণ: আদা কুচি না করে থেঁতো করে দিলে তা ধীরে ধীরে চায়ের জলে মিশে একদম ঝাঁঝ দেয়।

* প্রথম ফুট: জল ও দুধের মিশ্রণে প্রথম ফুট আসার পর আদা ও চা পাতা মেশাতে হবে ।

* ফোটানো: আদা ও চা পাতা দেওয়ার পর চায়ের মিশ্রণটি আরও ২-৩ মিনিট ধরে মাঝারি আঁচে ফোটাতে হবে ।

* পরিমাণ: দুধের তুলনায় জলের পরিমাণ কিছুটা কম রাখলে এবং ভালো মানের চা পাতা (CTC) ব্যবহার করলে চা কড়া হয়।

টিপস: আদার সাথে এলাচ বা তুলসী পাতা যোগ করলে চায়ের স্বাদ ও সুগন্ধ আরও বেড়ে যায়।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Good Sleep: রাতে শান্তির ঘুম চান? ডায়েটে রাখুন এই ৭খাবার
Holi Sunglass: সুরক্ষা সঙ্গে স্টাইল! বাড়িতে বানান এই ৭টি ট্রেন্ডি চশমা