EYE MAKEUP: গরমে পারফেক্ট আই মেকআপ, স্মাজপ্রুফ থাকার সিক্রেট টিপস

Published : Apr 19, 2026, 10:48 PM IST
 How to wear eye Kajal in summer to avoid smudge

সংক্ষিপ্ত

চোখের পাতায় আই প্রাইমার বা কনসিলার লাগিয়ে তেল নিয়ন্ত্রণ করতে হবে। সাধারণ কাজলের বদলে ওয়াটারপ্রুফ কাজল ব্যবহার করলে ঘামেও মেকআপ টিকবে। কাজলের ওপর হালকা ট্রান্সলুসেন্ট পাউডার বা একই রঙের ম্যাট আইশ্যাডো দিয়ে সেট করলে তা দীর্ঘস্থায়ী হয়।

গরমের মরসুমে চোখের মেকআপ টিকিয়ে রাখা সবচেয়ে বড় সমস্যা। ঘাম, আর্দ্রতা আর ধুলোয় মুহূর্তেই কাজল গলে চোখের নিচে কালো দাগ তৈরি হয়। এতে পুরো লুক নষ্ট হয়ে যায়। তবে কিছু সহজ কৌশল মেনে চললে ৪০ ডিগ্রি তাপমাত্রাতেও মেকআপ থাকবে সারাদিন ফ্রেশ। মেকআপ আর্টিস্টদের পরামর্শ মতে রইল ৮টি স্মার্ট টিপস।

মেকআপ শুরুর আগে একটি পরিষ্কার কাপড়ে বরফ নিয়ে চোখের চারপাশে হালকা করে চেপে ধরুন। এতে ত্বকের রোমকূপ বন্ধ হবে এবং ঘাম কম হওয়ায় কাজল দীর্ঘক্ষণ স্থায়ী হবে।

মেকআপের প্রথম ধাপেই গুরুত্বপূর্ণ হল আই প্রাইমার। চোখের পাতায় হালকা আই প্রাইমার বা কনসিলার লাগালে ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে থাকে। এতে কাজল বসে যায় এবং সহজে গলে না। সাধারণ কাজলের বদলে ওয়াটারপ্রুফ বা স্মাজপ্রুফ কাজল বেছে নিলে ঘামেও মেকআপ অটুট থাকে।

কাজল লাগানোর পর চোখের নিচে হালকা ট্রান্সলুসেন্ট পাউডার বুলিয়ে নিলে অতিরিক্ত তেল শুষে যায়। এটাকে সেটিং বলা হয়। এছাড়া লেয়ারিং পদ্ধতি বেশ কার্যকর। প্রথমে পেন্সিল কাজল লাগিয়ে তার ওপর একই রঙের জেল কাজল বা ম্যাট আইশ্যাডো দিয়ে সেট করে দাও। দুটি লেয়ার মিলে মেকআপ দীর্ঘস্থায়ী হয়।

গরমে নিচের ওয়াটার লাইনে ঘন করে কাজল না লাগানোই ভালো। কারণ এই অংশে গলে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই পাতলা করে লাগাও অথবা পুরোপুরি এড়িয়ে চলো। একইভাবে অয়েল বেসড প্রোডাক্টের বদলে অয়েল ফ্রি মেকআপ ব্যবহার করো। এতে মেকআপ গলে যাওয়ার ভয় থাকে না।

ব্যাগে সবসময় ব্লটিং পেপার রাখা জরুরি। মাঝে মাঝে চোখের আশপাশের তেল হালকা করে চেপে তুলে নিলে মেকআপ নষ্ট হয় না। সবশেষে মেকআপের পর ১০-১২ ইঞ্চি দূর থেকে সেটিং স্প্রে ছিটিয়ে নিতে হবে। এটা পুরো মেকআপ লক করে দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, এই ৮টি টিপস মেনে চললে গরমেও চোখের মেকআপ থাকবে ঝরঝরে আর পারফেক্ট। অল্প খরচে আর অল্প সময়েই পাবে প্রফেশনাল লুক।

 

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Summer Tourism: বাংলার মিনি পহেলগাঁও, দিঘা-পুরী ছেড়ে লোকে এখানেই বেড়াতে যাচ্ছে, আপনি যাবেন?
Skincare Tips: বাইক চালালে হাতে ট্যান? রোদে পোড়া দাগ দূর করার সহজ উপায়