লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের মাধ্যমে সারা শরীরে অক্সিজেন পৌঁছে দিতে আয়রন অত্যন্ত জরুরি একটি খনিজ। আয়রনের মাত্রা কম হলে ক্লান্তি, মাথা ঘোরা এবং শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে। রোজকার ডায়েটে আয়রনযুক্ত খাবার রাখলে এনার্জি বাড়ে, ইমিউনিটি বাড়ে এবং মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। শরীরে আয়রনের অভাব হলে রক্তে হিমোগ্লোবিন কমে যায়, যা অ্যানিমিয়ার প্রধান কারণ। শরীরে আয়রনের মাত্রা বাড়াতে কী কী খাবার খাবেন, চলুন জেনে নেওয়া যাক।
27
শরীরে এনার্জি লেভেল ঠিক রাখতে সাহায্য করে ডাল
ডাল আয়রনের একটি দুর্দান্ত উৎস। আয়রন ছাড়াও এতে প্রচুর প্রোটিন, ফাইবার এবং ধীরগতিতে হজম হওয়া কার্বোহাইড্রেট থাকে। এগুলো শরীরে এনার্জি লেভেল ঠিক রাখতে সাহায্য করে। ডাল ভিজিয়ে রেখে সঠিক উপায়ে রান্না করলে, আয়রন শোষণে বাধা দেওয়া উপাদানগুলো কমে যায়।
37
কুমড়োর বীজে প্রচুর আয়রন, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক থাকে
কুমড়োর বীজে আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং স্বাস্থ্যকর ফ্যাট প্রচুর পরিমাণে থাকে। এক মুঠো কুমড়োর বীজ খেলেই শরীরের দৈনন্দিন আয়রনের চাহিদা কিছুটা মেটে। এগুলো খুব সহজেই খাওয়া যায়। হালকা ভেজে স্ন্যাকস হিসেবে খেতে পারেন। আবার স্যালাড, বেকড খাবার বা দইয়ের উপরে ছড়িয়েও খাওয়া যায়।
সাদা ছোলায় প্রোটিন এবং ফাইবার (ডায়েটারি ফাইবার) ছাড়াও শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন (নন-হিম আয়রন) প্রচুর পরিমাণে থাকে। এগুলো পেট ভর্তি রাখতে সাহায্য করে। সহজে হজম হয় এবং পুষ্টিগুণ ভালোভাবে শরীরে শোষিত হয়।
57
ডার্ক চকোলেটেও থাকে প্রচুর আয়রন
বেশি কোকো দেওয়া (৭০%-এর বেশি) ডার্ক চকোলেটে অনেকেই জানেন না যে কতটা আয়রন থাকে! এছাড়াও এতে অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম এবং কপার রয়েছে। স্ন্যাকস বা ডেজার্ট হিসেবে একটু ডার্ক চকোলেট খাওয়া, শরীরে আয়রনের জোগান দেওয়ার একটা দারুণ উপায়।
67
নিয়মিত বেদানা খেলে ইমিউনিটি বাড়ে
বেদানা একটি পুষ্টিকর ফল। এতে প্রচুর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা কোষকে রক্ষা করতে, প্রদাহ কমাতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়াও এটি আয়রন, ফাইবার এবং পটাশিয়ামের একটি ভালো উৎস। নিয়মিত বেদানা খেলে হার্টের স্বাস্থ্য ভালো থাকে, হজমে সাহায্য করে, ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে এবং ইমিউনিটি বাড়ে।
77
সজনে পাতায় প্রাকৃতিকভাবেই প্রচুর ভিটামিন সি থাকে
সজনে পাতা আয়রনের একটি দারুণ উৎস। এতে প্রাকৃতিকভাবেই প্রচুর ভিটামিন সি থাকে, যা উদ্ভিদ-ভিত্তিক আয়রনকে শরীরে শোষণ করতে সাহায্য করে। সজনে পাতা জলে ফুটিয়ে বা স্যুপে দিয়ে খেতে পারেন।